ঢাকা   মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬
আত্রাই বার্তা

টি এইচ বকুলের কবিতা : বাংলা মায়ের রূপ



টি এইচ বকুলের কবিতা : বাংলা মায়ের রূপ

বাংলা মায়ের রূপ

টি এইচ বকুল 

পাতা ঝরা শুন্য শাখে, 

শুভ্র মেঘের ফুল,

সবুজ আঁচল বাংলা মায়ের, 

ভরা নদীর কূল।

শীতল পরশ প্রাণ জুড়ানো, 

রাখাল বাঁশির সুর,

ইচ্ছে ডানায় হারিয়ে যায়

মন যে অচিনপুর।

পথের ধারেও ফুল যে ফুটে 

নাম না জানা কত,

তার-ই গন্ধে ব্যাকুল ভ্রমর

উড়ে বেড়ায় শত।

গঙ্গা ফড়িং প্রজাপতি

তারাও পাগল পারা,

কি অপরূপ দৃশ্য আহাঃ

হৃদয় হল হারা।

পিচঢালা এই কালো পথে

তাই'তো দাঁড়িয়ে একা,

মধ্য দুপুর নির্জনতা

পথটা শুধু ফাকা।

আকাশ মাটি আলো বাতাস

আমি এবং ছায়া,

গ্রামের পথে বুঝিনি তো

এতো মধুর মায়া।

রচনাকাল : ০৯-০৮-২০২২ ইং

আত্রাই বার্তা

মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬


টি এইচ বকুলের কবিতা : বাংলা মায়ের রূপ

প্রকাশের তারিখ : ২৮ আগস্ট ২০২২

featured Image

বাংলা মায়ের রূপ

টি এইচ বকুল 

পাতা ঝরা শুন্য শাখে, 

শুভ্র মেঘের ফুল,

সবুজ আঁচল বাংলা মায়ের, 

ভরা নদীর কূল।

শীতল পরশ প্রাণ জুড়ানো, 

রাখাল বাঁশির সুর,

ইচ্ছে ডানায় হারিয়ে যায়

মন যে অচিনপুর।

পথের ধারেও ফুল যে ফুটে 

নাম না জানা কত,

তার-ই গন্ধে ব্যাকুল ভ্রমর

উড়ে বেড়ায় শত।

গঙ্গা ফড়িং প্রজাপতি

তারাও পাগল পারা,

কি অপরূপ দৃশ্য আহাঃ

হৃদয় হল হারা।

পিচঢালা এই কালো পথে

তাই'তো দাঁড়িয়ে একা,

মধ্য দুপুর নির্জনতা

পথটা শুধু ফাকা।

আকাশ মাটি আলো বাতাস

আমি এবং ছায়া,

গ্রামের পথে বুঝিনি তো

এতো মধুর মায়া।

রচনাকাল : ০৯-০৮-২০২২ ইং


আত্রাই বার্তা

সম্পাদক : মোঃ মোজাফফর হোসেন, বার্তা সম্পাদক শেখ নেছারুল ইসলাম
কপিরাইট © ২০২৬ আত্রাই বার্তা । সর্বস্বত্ব সংরক্ষিত