ঢাকা   মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬
আত্রাই বার্তা

খানসামায় গৃহবধূ শ্বশুরের গোপনাঙ্গ কেটে দেয়ার অভিযোগ

Rm Rakib
Rm Rakib
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

খানসামায় গৃহবধূ শ্বশুরের গোপনাঙ্গ কেটে দেয়ার অভিযোগ

গৃহবধূ শ্বশুরের গোপনাঙ্গ কেটে দেয়ার অভিযোগ। 

দিনাজপুরের খানসামা উপজেলার আংগারপাড়া সুবর্ণখুলীতে ধর্ষণচেষ্টা করায় শ্বশুর আ. মতিনের (৬০) গোপনাঙ্গ কেটে দিলেন পুত্রবধূ। গতকাল রোববার দিবাগত রাতে এ ঘটনা ঘটে। 

পরিবারের সদস্য ও প্রতিবেশীরা জানান, প্রায় ২১ বছর আগে একই এলাকার মহিশাহপাড়ার নজু ইসলামের মেয়ের সঙ্গে মতিনের ছেলে রশিদুল ইসলামের বিয়ে হয়। বিয়ে পর থেকেই শ্বশুর পুত্রবধূকে বিভিন্নভাবে উত্ত্যক্ত করত। বিষয়টি পুত্রবধূ তাঁর স্বামী ও পরিবারের বাকি সদস্যদের জানালেও কোনো সুরাহা হয়নি। 

 সুযোগ পেলেই শ্বশুর পুত্রবধূকে যৌন নির্যাতন করতে থাকে। গতকাল রাতেও পুত্রবধূকে ধর্ষণের চেষ্টা করেন শ্বশুর আ. মতিন। একপর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে শ্বশুরের গোপনাঙ্গ কেটে দেন পুত্রবধূ। এ সময় আ. মতিনের চিৎকার চেঁচামেচি শুরু করলে আশপাশের লোকজন এগিয়ে এসে প্রথমে তাঁকে আহতাবস্থায় খানসামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। অবস্থার অবনতি হলে পরে তাকে রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়।

আত্রাই বার্তা

মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬

খানসামায় গৃহবধূ শ্বশুরের গোপনাঙ্গ কেটে দেয়ার অভিযোগ

প্রকাশের তারিখ : ২১ আগস্ট ২০২২

featured Image

গৃহবধূ শ্বশুরের গোপনাঙ্গ কেটে দেয়ার অভিযোগ। 

দিনাজপুরের খানসামা উপজেলার আংগারপাড়া সুবর্ণখুলীতে ধর্ষণচেষ্টা করায় শ্বশুর আ. মতিনের (৬০) গোপনাঙ্গ কেটে দিলেন পুত্রবধূ। গতকাল রোববার দিবাগত রাতে এ ঘটনা ঘটে। 

পরিবারের সদস্য ও প্রতিবেশীরা জানান, প্রায় ২১ বছর আগে একই এলাকার মহিশাহপাড়ার নজু ইসলামের মেয়ের সঙ্গে মতিনের ছেলে রশিদুল ইসলামের বিয়ে হয়। বিয়ে পর থেকেই শ্বশুর পুত্রবধূকে বিভিন্নভাবে উত্ত্যক্ত করত। বিষয়টি পুত্রবধূ তাঁর স্বামী ও পরিবারের বাকি সদস্যদের জানালেও কোনো সুরাহা হয়নি। 

 সুযোগ পেলেই শ্বশুর পুত্রবধূকে যৌন নির্যাতন করতে থাকে। গতকাল রাতেও পুত্রবধূকে ধর্ষণের চেষ্টা করেন শ্বশুর আ. মতিন। একপর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে শ্বশুরের গোপনাঙ্গ কেটে দেন পুত্রবধূ। এ সময় আ. মতিনের চিৎকার চেঁচামেচি শুরু করলে আশপাশের লোকজন এগিয়ে এসে প্রথমে তাঁকে আহতাবস্থায় খানসামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। অবস্থার অবনতি হলে পরে তাকে রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়।

আত্রাই বার্তা

সম্পাদক : মোঃ মোজাফফর হোসেন, বার্তা সম্পাদক শেখ নেছারুল ইসলাম
কপিরাইট © ২০২৬ আত্রাই বার্তা । সর্বস্বত্ব সংরক্ষিত