ঢাকা   মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬
আত্রাই বার্তা

কাশিমপুরে যথাযোগ্য মর্যাদায় ১৫ আগস্ট পালিত

১৫ আগস্ট, জাতীয় শোক দিবস। আজ মৃত্যুহীন অমরত্ব লাভের দিন। ইতিহাসের নৃশংস ও মর্মস্পর্শী রাজনৈতিক হত্যাকাণ্ডের দিন আজ, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদাত বার্ষিকী। ১৯৭৫ সালের এই দিনে সেনাবাহিনীর কিছু সংখ্যক বিপথগামী সদস্য ধানমন্ডির ৩২ নম্বরের বাসভবনে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করেছিল। এর মধ্য দিয়ে বাঙালির ইতিহাসে এক কালিমালিপ্ত অধ্যায় সংযোজিত হয়েছিল। সেদিন ঘাতকেরা শুধু বঙ্গবন্ধুকেই হত্যা করেনি,তাদের হাতে একে একে প্রাণ হারিয়েছেন বঙ্গবন্ধুর সহধর্মিণী  বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব, বঙ্গবন্ধুর সন্তান শেখ কামাল, শেখ জামাল ও শিশু শেখ রাসেল, পুত্রবধূ সুলতানা কামাল ও রোজী জামাল। এ ছাড়া বঙ্গবন্ধুর ভাই শেখ নাসের, ভগ্নিপতি আবদুর রব সেরনিয়াবাত, আরিফ, বেবি ও সুকান্ত, আব্দুল নাঈম খান রিন্টু, বঙ্গবন্ধুর ভাগ্নে যুব নেতা শেখ ফজলুল হক মনি, তার অন্তঃসত্ত্বা স্ত্রী আরজু মনিকেও  হত্যা করা হয়। তাই এই দিনটিকে বাঙালি জাতি  যথাযোগ্য মর্যাদায় পালন করে। তারই ধারাবাহিকতায় গাজীপুরের কাশিমপুরেও যথাযোগ্য মর্যাদায় দিনটি পালন করেন। কাশিমপুরে ১নং ওয়ার্ডে মেশিনপার মো্রে ১ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও  ১ নং ওয়ার্ড আওয়ামী লীগের কার্যকরী সদস্য   আব্দুস সালাম আহম্মেদ আব্বাস  দলীয় দিকনির্দেশনায়  মিলাদে মাহফিল ও ভোজের আয়োজন করেন।শোক দিবসে উপস্থিত ছিলেন ১  নং ওয়ার্ড আওয়ামীলীগের অঙ্গ সংগঠন। পবিত্র কোরআন তেলোয়াত মধ্য দিয়ে শোক দিবসটি শুরু হয় এবং শহীদ বঙ্গবন্ধু ও ১৫ আগস্টে যারা শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করে  মোনাজাত করেন এবং গরীব অসহায় মানুষের মাঝে খাদ্য বিতরণ করে শোক দিবস      শেষ হয়।

আত্রাই বার্তা

মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬

কাশিমপুরে যথাযোগ্য মর্যাদায় ১৫ আগস্ট পালিত

প্রকাশের তারিখ : ১৫ আগস্ট ২০২২

featured Image

সম্পাদক : মোঃ মোজাফফর হোসেন, বার্তা সম্পাদক শেখ নেছারুল ইসলাম
কপিরাইট © ২০২৬ আত্রাই বার্তা । সর্বস্বত্ব সংরক্ষিত