ঢাকা   মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬
আত্রাই বার্তা

খানসামায় ডলার প্রতারক এএসআই শাহীন আটক

Rm Rakib
Rm Rakib
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

খানসামায় ডলার প্রতারক এএসআই শাহীন আটক

দিনাজপুরের খানসামায় ডলার প্রতারণার সঙ্গে জড়িত থাকার অভিযোগে পুলিশের এক এএসআইসহ দুইজনকে গ্রেপ্তার করে খানসামা থানা পুলিশ। 

আজ ষোমবার (৮ আগস্ট) সকাল ১১টার দিকে উপজেলার পাকেরহাটে নির্মাণাধীন কইনাডুবি ব্রীজের মোড়ে প্রতারণার সময় তাঁদের আটক করে স্থানীয় জনতা। পরে তাঁদের পুলিশে সোপর্দ করা হয়।

জানা গেছে, আটক শাহীন ইসলাম ঠাকুরগাঁও জেলা পুলিশে এএসআই হিসেবে কর্মরত। এর আগে তিনি খানসামা থানায় কনস্টেবল পদে কর্মরত ছিলেন।

প্রত্যক্ষদর্শী ও থানা পুলিশ সূত্রে জানা যায়, আজ সকালে পাকেরহাট কইনাডুবি ব্রিজ মোড়ে ডলার কিনতে আসেন দিনাজপুর সদরের কমলপুর এলাকার যুবক আব্দুল হান্নান। প্রতারণার স্বীকার বুঝতে পেরে তিনি চিৎকার শুরু করেন। লোকজন এগিয়ে এসে পুলিশ পরিচয় দেওয়া ওই যুবককে আটক করে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তাঁকে উদ্ধার করে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যায় পুলিশ।

পরে ভুক্তভোগী আব্দুল হান্নান বাদী হয়ে পুলিশের এএসআই শাহীন ও তাঁর সহযোগী গোয়ালডিহি ইউনিয়নের শিমুলতলী এলাকার জয়নুল আবেদীনের বিরুদ্ধে প্রতারণার মামলা করেছেন।

এ বিষয়ে ওসি চিত্তরঞ্জন রায় বলেন, ‘পুলিশ সদস্যকে আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সত্যতা পাওয়া গেছে। পরে ভুক্তভোগী আব্দুল হান্নান বাদী হয়ে থানায় মামলা করেছেন। এই প্রতারক চক্রকে ধরতে আটককৃতদের জিজ্ঞাসাবাদ শেষে জেল হাজতে পাঠানো হবে।

আত্রাই বার্তা

মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬

খানসামায় ডলার প্রতারক এএসআই শাহীন আটক

প্রকাশের তারিখ : ০৮ আগস্ট ২০২২

featured Image

সম্পাদক : মোঃ মোজাফফর হোসেন, বার্তা সম্পাদক শেখ নেছারুল ইসলাম
কপিরাইট © ২০২৬ আত্রাই বার্তা । সর্বস্বত্ব সংরক্ষিত