ঢাকা   মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬
আত্রাই বার্তা

খানসামায় পিকআপ-ট্রাক সংঘর্ষে নিহত-১ আহত-১

Rm Rakib
Rm Rakib
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

খানসামায় পিকআপ-ট্রাক সংঘর্ষে নিহত-১ আহত-১

 দিনাজপুরের খানসামায় ট্রাকের সঙ্গে কলাবোঝাই পিকআপের মুখোমুখি সংঘর্ষে মোঃ বাহার (৩০) নামের পিকআপের চালক নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় পিকআপের আরেক চালক গুরুতর আহত হয়েছেন।

গতকাল শনিবার আনুমানিক সকাল সাড়ে ১১টার দিকে খানসামা উপজেলার খানসামা-দারোয়ানী আঞ্চলিক মহাসড়ক টংগুয়ার আজিজুলের মিলের সামনে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, মৃত ব্যক্তি পার্শ্ববর্তী বীরগঞ্জ উপজেলার ঝাড়বাড়ী এলাকার পিকআপের ড্রাইভার মোঃ বাহার হোসেন (৩০)। আহত হয়েছেন পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলার ফুলতলা গ্রামের পিকআপের আরেক ড্রাইভার মোঃ কামাল হোসেন (২৮)।

স্থানীয় সূত্রে জানা যায়, পিকআপ-ট্রাক মুখোমুখি সংঘর্ষে পিকআপের ড্রাইভারসহ দুজনকে গুরুতর অবস্থায় স্থানীয় জনগণ উদ্ধার করে ফায়ার সার্ভিসের  স্টেশন অফিসারকে ফোন দিলে, তালহা বিন জসিমের নেতৃত্বে সিভিল ডিফেন্স দ্রুত ঘটনাস্থলে এসে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে অবস্থার অবনতি হয়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক দ্রুত দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল হাসপাতালে প্রেরণ করে।সেখানকার কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। অপরজন গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন

এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন খানসামা থানা অফিসার ইনচার্জ চিত্ত রঞ্জন রায়।

আত্রাই বার্তা

মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬

খানসামায় পিকআপ-ট্রাক সংঘর্ষে নিহত-১ আহত-১

প্রকাশের তারিখ : ০৬ আগস্ট ২০২২

featured Image

 দিনাজপুরের খানসামায় ট্রাকের সঙ্গে কলাবোঝাই পিকআপের মুখোমুখি সংঘর্ষে মোঃ বাহার (৩০) নামের পিকআপের চালক নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় পিকআপের আরেক চালক গুরুতর আহত হয়েছেন।

গতকাল শনিবার আনুমানিক সকাল সাড়ে ১১টার দিকে খানসামা উপজেলার খানসামা-দারোয়ানী আঞ্চলিক মহাসড়ক টংগুয়ার আজিজুলের মিলের সামনে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, মৃত ব্যক্তি পার্শ্ববর্তী বীরগঞ্জ উপজেলার ঝাড়বাড়ী এলাকার পিকআপের ড্রাইভার মোঃ বাহার হোসেন (৩০)। আহত হয়েছেন পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলার ফুলতলা গ্রামের পিকআপের আরেক ড্রাইভার মোঃ কামাল হোসেন (২৮)।

স্থানীয় সূত্রে জানা যায়, পিকআপ-ট্রাক মুখোমুখি সংঘর্ষে পিকআপের ড্রাইভারসহ দুজনকে গুরুতর অবস্থায় স্থানীয় জনগণ উদ্ধার করে ফায়ার সার্ভিসের  স্টেশন অফিসারকে ফোন দিলে, তালহা বিন জসিমের নেতৃত্বে সিভিল ডিফেন্স দ্রুত ঘটনাস্থলে এসে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে অবস্থার অবনতি হয়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক দ্রুত দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল হাসপাতালে প্রেরণ করে।সেখানকার কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। অপরজন গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন

এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন খানসামা থানা অফিসার ইনচার্জ চিত্ত রঞ্জন রায়।

আত্রাই বার্তা

সম্পাদক : মোঃ মোজাফফর হোসেন, বার্তা সম্পাদক শেখ নেছারুল ইসলাম
কপিরাইট © ২০২৬ আত্রাই বার্তা । সর্বস্বত্ব সংরক্ষিত