ঢাকা   মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬
আত্রাই বার্তা

খানসামায় চিকিৎসার টাকার অভাবে গলায় ফাঁস দিয়ে দিনমজুরের আত্মহত্যা

 খানসামায় চিকিৎসার অর্থ যোগাড় করতে না পেরে হামিদুল ইসলাম (৪৫) নামে এক দিনমজুর লিচু বাগানে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন।

ইউপি চেয়ারম্যান রবিউল আলম (তুহিন) জানান, নিহত হামিদুল ইসলাম পেশায় একজন দিনমজুর ছিল। দীর্ঘদিন থেকে সে বিভিন্ন রোগে আক্রান্ত ছিল। সর্বশেষ গতকাল রাতেও কারো অসুস্থতার কারণে তার স্ত্রীসহ পরিবারবর্গ তাকে তেল মালিশ করেছিল।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন খানসামা থানা অফিসার ইনচার্জ ওসি চিত্তরঞ্জন রায়। তিনি বলেন, আত্মহননকারী হামিদুল ইসলাম গরিব মানুষ ছিলেন এবং তিনি নানা রোগে আক্রান্ত ছিলেন কিন্তু চিকিৎসার খরচ চালাতে পারতে ছিলেন না বলেই মনের দুঃখে এই আত্মহত্যা করেছেন। এই ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে বলেও জানান তিনি।

আত্রাই বার্তা

মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬

খানসামায় চিকিৎসার টাকার অভাবে গলায় ফাঁস দিয়ে দিনমজুরের আত্মহত্যা

প্রকাশের তারিখ : ০৩ আগস্ট ২০২২

featured Image

 খানসামায় চিকিৎসার অর্থ যোগাড় করতে না পেরে হামিদুল ইসলাম (৪৫) নামে এক দিনমজুর লিচু বাগানে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন।

ইউপি চেয়ারম্যান রবিউল আলম (তুহিন) জানান, নিহত হামিদুল ইসলাম পেশায় একজন দিনমজুর ছিল। দীর্ঘদিন থেকে সে বিভিন্ন রোগে আক্রান্ত ছিল। সর্বশেষ গতকাল রাতেও কারো অসুস্থতার কারণে তার স্ত্রীসহ পরিবারবর্গ তাকে তেল মালিশ করেছিল।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন খানসামা থানা অফিসার ইনচার্জ ওসি চিত্তরঞ্জন রায়। তিনি বলেন, আত্মহননকারী হামিদুল ইসলাম গরিব মানুষ ছিলেন এবং তিনি নানা রোগে আক্রান্ত ছিলেন কিন্তু চিকিৎসার খরচ চালাতে পারতে ছিলেন না বলেই মনের দুঃখে এই আত্মহত্যা করেছেন। এই ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে বলেও জানান তিনি।

আত্রাই বার্তা

সম্পাদক : মোঃ মোজাফফর হোসেন, বার্তা সম্পাদক শেখ নেছারুল ইসলাম
কপিরাইট © ২০২৬ আত্রাই বার্তা । সর্বস্বত্ব সংরক্ষিত