ঢাকা   মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬
আত্রাই বার্তা

বগুড়ায় ট্রাক চাপায় ২ শিক্ষার্থী নিহত

বগুড়ায় ট্রাক চাপায় ২ শিক্ষার্থী নিহত

বগুড়া জেলা সদর উপজেলায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই  শিক্ষার্থীর  ঘটনাস্থলেই মৃত্যু বরণ করেন।

আজ ২৮ জুলাই (বৃহস্পতিবার) সন্ধ্যা  ৬ঃ৩০ মিনিটের দিকে বগুড়া জেলা সদর উপজেলা কালিবালা এলাকার ঢাকা- রংপুর দ্বিতীয় বাইপাস মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। 

দুর্ঘটনায় নিহতরা হলেন- মোঃ রিদওয়ান হোসেন(১৭) ও মোঃ সাদিক শেখ (২১)। তারা দুজনেই ধর্মপুর ওলিরবাজার এলাকার বাসিন্দা। রিদওয়ান বগুড়া আমর্ড পুলিশ ব্যাটালিয়ন স্কুলের শিক্ষার্থী এবং সাদিক নুনগোলা কলেজের শিক্ষার্থী ছিলেন। বগুড়া শহরের ফুলবাড়ী পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাবু কুমার দাস তথ্য নিশ্চিত করেন ‌‌।

ফুলবাড়ী পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাবু কুমার দাস আত্রাই বার্তাকে জানান, বৃহস্পতিবার বিকালে ওই দুই শিক্ষার্থী একটি মোটরসাইকেল যোগে মাটিডালী থেকে বনানীর দিকে যাচ্ছিলেন। এসময় মালবোঝাই একটি ট্রাক বনানী হয়ে মাটিডালীর দিকে আসছিল। পথের মধ্যে কালিবালা এলাকায় পৌঁছিলে ট্রাকের সামনের মোটরসাইকেলটির ধাক্কা লাগে। এতে রিদওয়ান ও সাদিক মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গিয়ে ঘটনাস্থলেই মারা যান।

দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্হলে পৌঁছে মরদেহ দুটি উদ্ধার করে জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠান।

পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাবু কুমার আরও জানান,ঘটনার পরপরই ট্রাকের চালক ও হেলপার দ্রুত ঘটনাস্হল থেকে পালিয়ে যাওয়ায় তাদেরকে আটক করতে পারেনি সদর থানা পুলিশ। 

আত্রাই বার্তা

মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬

বগুড়ায় ট্রাক চাপায় ২ শিক্ষার্থী নিহত

প্রকাশের তারিখ : ২৮ জুলাই ২০২২

featured Image

সম্পাদক : মোঃ মোজাফফর হোসেন, বার্তা সম্পাদক শেখ নেছারুল ইসলাম
কপিরাইট © ২০২৬ আত্রাই বার্তা । সর্বস্বত্ব সংরক্ষিত