ঢাকা   মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬
আত্রাই বার্তা

ভারতের রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ আজ

ভারতের পঞ্চদশ রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ আজ। দেশটির এমপি ও বিধায়কেরা এই নির্বাচনে ভোট দেবেন। আগামী বৃহস্পতিবার ভোট গণনা হবে। এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা হবে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোটের প্রার্থী দ্রৌপদী মুর্মু এবং কংগ্রেস, তৃণমূল, বামসহ বিরোধী দলগুলোর প্রার্থী যশবন্ত সিনহার মধ্যে।

ভোটের এই দৌড়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থী যশবন্ত সিনহার থেকে অনেকটাই এগিয়ে আছেন এনডিএ প্রার্থী দ্রৌপদী মুর্মু। তার ঝুলিতে এনডিএর ৪৮ শতাংশ ভোট তো থাকছেই, এর বাইরে কিছু দলও তাকে সমর্থন দিচ্ছে। তাই এই মুর্মুর জয় অনেকটাই নিশ্চিত বলে মনে করা হচ্ছে।

ভারতের প্রেসিডেন্ট নির্বাচনে ভোটের অঙ্ক একটু ভিন্ন। এমপি ও বিধায়কদের সম্মিলিত ভোটমূল্য ১০ লাখ ৯৮ হাজার ৭৮২। কয়েকটি আসন খালি থাকায় এবার মোট ভোটমূল্য ১০ লাখ ৮১ হাজার ৯৯১। এমপি ও বিধায়কদের সম্মিলিত ভোটমূল্য প্রায় সমান।

লোকসভার নির্বাচিত সদস্যসংখ্যা ৫৪৩। রাজ্যসভার নির্বাচিত সদস্যসংখ্যা ২৩৩। তবে এখন রাজ্যসভায় পাঁচটি আসন খালি রয়েছে। ৩০টি বিধানসভার মোট বিধায়কের বর্তমান সংখ্যা ৪ হাজার ১২৩। ১৯৭১ সালের জনগণনার রিপোর্টকে ভিত্তি করে এমপি ও বিধায়কদের ভোটমূল্য নির্ধারিত হয়। ২০২৬ সাল পর্যন্ত ঐ জনগণনার ভিত্তিতেই ভোটের মূল্য নির্ধারিত হবে।

ভোটমূল্যের হিসাবে শীর্ষে জনবহুল উত্তর প্রদেশ। সেই রাজ্যের একজন বিধায়কের ভোটমূল্য ২০৮। পশ্চিমবঙ্গের প্রত্যেক বিধায়কের ভোটমূল্য ১৫১। সবচেয়ে কম ভোটমূল্য সিকিমের বিধায়কদের—মাত্র ৭! ভারতের বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল থেকে লোকসভা ও রাজ্যসভায় নির্বাচিত প্রত্যেক এমপির ভোটমূল্য সমান—৭০৮। বিধায়কদের সম্মিলিত ভোটমূল্য ৫ লাখ ৪৯ হাজার ৪৭৪। এপিদের সম্মিলিত ভোটমূল্যও সেটাই ধরে নিয়ে ঐ সংখ্যাকে মোট এমপি সংখ্যা (৭৭৬) দিয়ে ভাগ করা হয়। ভাগফলকে নিকটবর্তী পূর্ণ সংখ্যায় নিয়ে গেলে প্রত্যেক এমপির ভোটমূল্য দাঁড়ায় ৭০৮। নির্বাচিত এমপি ও বিধায়কদের সমন্বয়ে নির্বাচনি কলেজ দ্বারাই নির্বাচিত হবেন নতুন প্রেসিডেন্ট। 

আত্রাই বার্তা

মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬

ভারতের রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ আজ

প্রকাশের তারিখ : ১৮ জুলাই ২০২২

featured Image

সম্পাদক : মোঃ মোজাফফর হোসেন, বার্তা সম্পাদক শেখ নেছারুল ইসলাম
কপিরাইট © ২০২৬ আত্রাই বার্তা । সর্বস্বত্ব সংরক্ষিত