ঢাকা   মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬
আত্রাই বার্তা

কমিশনার হিসেবে সিএমপিতে যোগ দিলেন কৃষ্ণপদ রায়

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার হিসেবে যোগদান করলেন বাংলাদেশ পুলিশের কর্মঠ এবং চৌকস কর্মকর্তা কৃষ্ণপদ রায়। গত ৩০জুন, বৃহস্পতিবার রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সিএমপির কমিশনার হিসেবে তাকে পদায়নের আদেশ জারি করা হয়। এর আগে তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (অপরাধ) হিসেবে কর্মরত ছিলেন।

আজ ১৮ জুলাই, সোমবার দুপুরে সিএমপি সদর দপ্তরে যোগ দান করেন তিনি। বিষয়টি নিশ্চিত করেছে সিএমপি সদর দপ্তরের একাধিক সূত্র। 

ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিষয়ে অনার্স ও মাস্টার্স ডিগ্রি সম্পন্ন করা বাংলাদেশ পুলিশের উর্ধ্বতন এই কর্মকতা পেশা জীবনের শুরুতে কিছুটা সময় সাংবাদিকতা করেন জাতীয় ইংরেজি দৈনিক ডেইলি স্টারে। কৃষ্ণপদ রায় হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের হালিতলা গ্রামের গোপাল চন্দ্র রায় এবং রমা রানী রায়ের প্রথম সন্তান।

১৯৯৫ সালে ১৫ তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে বাংলাদেশ পুলিশে সহকারী পুলিশ সুপার হিসেবে যোগ দেন তিনি। বাংলাদেশ পুলিশে যোগ দেওয়ার পর বগুড়ায় কিছু সময় দায়িত্ব পালনের পর সহকারী কমিশনার হিসেবে তিনি বদলি হয়ে আসেন সিএমপিতে। সিএমপিতেই দায়িত্ব পালন করেন দীর্ঘসময়। এরপর পদোন্নতি পেয়ে শেরপুর জেলা এবং চাঁদপুর জেলার পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেন কৃষ্ণপদ রায়।

পরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের রমনা জোনের ডেপুটি কমিশনার ও ঢাকায় ডিবি পুলিশের ডেপুটি কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে পদোন্নতি পেয়ে কৃষ্ণপদ রায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের যুগ্ম পুলিশ কমিশনার (ক্রাইম) হিসেবে দায়িত্ব পালন করেন। এরপর ডিআইজি পদমর্যাদায় অতিরিক্ত পুলিশ কমিশনার ক্রাইম ও অপারেশন পদে দায়িত্ব পালন করেন।

পুলিশের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনকালে চৌকস এই কর্মকর্তা ২০০২ থেকে ২০০৩ সালে পর্যন্ত কসবো, ২০০৬ থেকে ২০০৭ সালে লাইবেরিয়া এবং ২০১২ থেকে ২০১৩ সাল পর্যন্ত সুদানে জাতিসংঘ শান্তি মিশনে দায়িত্ব পালন করেন।

আত্রাই বার্তা

মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬

কমিশনার হিসেবে সিএমপিতে যোগ দিলেন কৃষ্ণপদ রায়

প্রকাশের তারিখ : ১৮ জুলাই ২০২২

featured Image

সম্পাদক : মোঃ মোজাফফর হোসেন, বার্তা সম্পাদক শেখ নেছারুল ইসলাম
কপিরাইট © ২০২৬ আত্রাই বার্তা । সর্বস্বত্ব সংরক্ষিত