বরিশালে টার্গেট ১ লাখ ৮০ হাজার বুস্টার ডোজ
বরিশালে আগামীকাল, ১৯ জুলাই বুস্টার ডোজ দিবসে এক লাখ ৮০ হাজার বুস্টার ডোজ প্রদানের টার্গেট/ লক্ষ্যমাত্রা ঠিক করেছে বরিশাল সিটি করপোরেশন ও জেলা স্বাস্থ্য বিভাগ ।
দেশে নতুন করে করোনাসংক্রমন বেড়ে যাওয়ায় ১৯ জুলাই বুস্টার ডোজ দিবস পালনের সিদ্ধান্ত নেয় স্বাস্থ্য অধিদপ্তর। ১৮ বছর বয়স থেকে শুরু করে যারা ইতোমধ্যে দুই ডোজ করোনা ভ্যাকসিন নিয়েছেন, চার মাস পূরণ হলে তারা নিতে পারবেন এই ডোজ। এজন্য কোভিট-১৯ টিকা কার্ড দেখাতে হবে।
সিটি করপোরেশন সূত্র বলেছে, নগরীতে আগের মতোই নয়টি কেন্দ্রে বুস্টার ডোজ প্রদান করা হবে। বুস্টার ডোজ হিসাবে এবার ফাইজারের টিকা প্রদান করবে স্বাস্থ্য বিভাগ।