ঢাকা   মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬
আত্রাই বার্তা

রেলওয়ের অব্যবস্থাপনা: ছয় দফা দাবিতে এবার চট্টগ্রামে ৪ শিক্ষার্থীর প্রতিবাদ

আজ ১৭ জুলাই, রবিবার সকাল ১০ থেকে চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে চবির যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র কাজী আশিকুর রহমান, মোহাম্মদ মাহিন রুবেল, একই বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র মাহবুব হাসান ও মোহাম্মদ মাসুদ এ কর্মসূচি পালন করেন। 

কাজী আশিকুর রহমান বলেন, রেলওয়ে কর্তৃপক্ষ দাবি না মানা পর্যন্ত তাঁরা কর্মসূচি চালিয়ে যাবেন। আজ বিকেল পাঁচটা পর্যন্ত তাঁরা অবস্থান কর্মসূচি পালন করবেন। কাল থেকে ২৪ ঘণ্টা কর্মসূচি পালন করা হবে বলেও জানান তারা।

ছয় দফা দাবি

টিকিট কেনার ক্ষেত্রে সহজ ডটকমের যাত্রী হয়রানি অবিলম্বে বন্ধ করা ও হয়রানির ঘটনা তদন্ত করে ব্যবস্থা নেয়া; যথোপযুক্ত পদক্ষেপের মাধ্যমে টিকিটের কালোবাজারি প্রতিরোধ, অনলাইনে কোটায় টিকিট ব্লক করা বা বুক করা বন্ধ করা ও অনলাইন-অফলাইনে টিকিট কেনার ক্ষেত্রে সর্বসাধারণের সমান সুযোগ-সুবিধা নিশ্চিত করা; যাত্রীর চাহিদার সঙ্গে সংগতি রেখে ট্রেনের সংখ্যা বৃদ্ধিসহ রেলের অবকাঠামো উন্নয়নে দীর্ঘমেয়াদি পরিকল্পনা নেয়া; ট্রেনের টিকিট পরীক্ষক, তত্ত্বাবধায়কসহ অন্য দায়িত্বশীল ব্যক্তির কর্মকাণ্ড সার্বক্ষণিক নজরদারি ও শক্তিশালী তথ্য সরবরাহব্যবস্থা গড়ে তোলার মাধ্যমে রেলসেবার মান বাড়ানো; ট্রেনে ন্যায্য দামে খাবার বিক্রি, বিনা মূল্যে বিশুদ্ধ পানি সরবরাহ এবং স্বাস্থ্যসম্মত স্যানিটেশনের ব্যবস্থা নিশ্চিত করা।

আত্রাই বার্তা

মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬

রেলওয়ের অব্যবস্থাপনা: ছয় দফা দাবিতে এবার চট্টগ্রামে ৪ শিক্ষার্থীর প্রতিবাদ

প্রকাশের তারিখ : ১৭ জুলাই ২০২২

featured Image

আজ ১৭ জুলাই, রবিবার সকাল ১০ থেকে চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে চবির যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র কাজী আশিকুর রহমান, মোহাম্মদ মাহিন রুবেল, একই বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র মাহবুব হাসান ও মোহাম্মদ মাসুদ এ কর্মসূচি পালন করেন। 

কাজী আশিকুর রহমান বলেন, রেলওয়ে কর্তৃপক্ষ দাবি না মানা পর্যন্ত তাঁরা কর্মসূচি চালিয়ে যাবেন। আজ বিকেল পাঁচটা পর্যন্ত তাঁরা অবস্থান কর্মসূচি পালন করবেন। কাল থেকে ২৪ ঘণ্টা কর্মসূচি পালন করা হবে বলেও জানান তারা।

ছয় দফা দাবি

টিকিট কেনার ক্ষেত্রে সহজ ডটকমের যাত্রী হয়রানি অবিলম্বে বন্ধ করা ও হয়রানির ঘটনা তদন্ত করে ব্যবস্থা নেয়া; যথোপযুক্ত পদক্ষেপের মাধ্যমে টিকিটের কালোবাজারি প্রতিরোধ, অনলাইনে কোটায় টিকিট ব্লক করা বা বুক করা বন্ধ করা ও অনলাইন-অফলাইনে টিকিট কেনার ক্ষেত্রে সর্বসাধারণের সমান সুযোগ-সুবিধা নিশ্চিত করা; যাত্রীর চাহিদার সঙ্গে সংগতি রেখে ট্রেনের সংখ্যা বৃদ্ধিসহ রেলের অবকাঠামো উন্নয়নে দীর্ঘমেয়াদি পরিকল্পনা নেয়া; ট্রেনের টিকিট পরীক্ষক, তত্ত্বাবধায়কসহ অন্য দায়িত্বশীল ব্যক্তির কর্মকাণ্ড সার্বক্ষণিক নজরদারি ও শক্তিশালী তথ্য সরবরাহব্যবস্থা গড়ে তোলার মাধ্যমে রেলসেবার মান বাড়ানো; ট্রেনে ন্যায্য দামে খাবার বিক্রি, বিনা মূল্যে বিশুদ্ধ পানি সরবরাহ এবং স্বাস্থ্যসম্মত স্যানিটেশনের ব্যবস্থা নিশ্চিত করা।

আত্রাই বার্তা

সম্পাদক : মোঃ মোজাফফর হোসেন, বার্তা সম্পাদক শেখ নেছারুল ইসলাম
কপিরাইট © ২০২৬ আত্রাই বার্তা । সর্বস্বত্ব সংরক্ষিত