উগ্র,ধর্মান্ধ,সাম্প্রদায়িক হামলা শাসকদলের ফ্যাসিবাদী দুঃশাসন দীর্ঘায়িত করার ষড়যন্ত্র
১৭ জুলাই এক লিখিত বিবৃতিতে বাংলাদেশের সাম্যবাদী আন্দোলন কেন্দ্রীয় পাঠচক্র ফোরামের সমন্বয়ক কমরেড শুভ্রাংশু চক্রবর্তী বলেন, নড়াইলের লোহাগাড়ায় হিন্দু সম্প্রদায়ের দুইশতাধিক বাড়ী,ঘর,মন্দির,ব্যবসা প্রতিষ্ঠানে হামলা,অগ্নিসংযোগ, লুটপাটসহ একের পর এক সাম্প্রদায়িক হামলা,নির্যাতন,ধর্ষণ দেশে ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘু মানুষের জীবন,জীবিকা হুমকির মুখে ফেলছে এবং সাম্প্রদায়িক সম্প্রীতি ধ্বংস হচ্ছে। তিনি, দেশে ফ্যাসিবাদী দুঃশাসন দীর্ঘায়িত করার শাসক দলের পরিকল্পিত সাম্প্রদায়িক বিভাজন, উন্মাদনা ও সহিংসতা তৈরির ষড়যন্ত্রের বিরুদ্ধে সারাদেশের বাম-প্রগতিশীল শক্তি ও শ্রমজীবী মেহনতী জনগনের ঐক্যবদ্ধ প্রতিরোধ আন্দোলন গড়ে তোলান আহ্বান জানান।