ঢাকা   মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬
আত্রাই বার্তা

খানসামায় ট্রাকের ধাক্কায় একজন যুবক নিহত

Rm Rakib
Rm Rakib
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

খানসামায় ট্রাকের ধাক্কায় একজন যুবক নিহত

দিনাজপুরের খানসামা উপজেলায় ট্রাকের ধাক্কায় জাকির হোসেন (২৬) নামে এক মোটরসাইকেলচালক নিহত হয়েছেন। আজ শনিবার দুপুর ১টার দিকে খানসামা উপজেলা সদরে ব্র্যাক শাখা অফিসের সামনের পাকা সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত জাকির হোসেন উপজেলার গোবিন্দপুর গ্রামের একরামুল মেম্বারপাড়ার তফসের আলীর ছেলে। তিনি আমতলী বাজারের ব্যবসায়ী ছিলেন।

প্রত্যক্ষদর্শী, ফায়ার সার্ভিস ও থানার পুলিশের সঙ্গে কথা বলে জানা গেছে, নিহত জাকির হোসেন মোটরসাইকেল নিয়ে খানসামা বাজার থেকে আমতলী যাওয়ার পথে ট্রাকের সঙ্গে ধাক্কা লাগে। এ সময় গুরুতর আহত অবস্থায় রাস্তায় পড়ে যান তিনি। পরে স্থানীয়রা এগিয়ে এসে প্রথমে তাঁকে খানসামা উপস্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে খানসামা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সদস্যরা জাকির হোসেনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। 

খানসামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চিত্তরঞ্জন রায় মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, সড়ক দুর্ঘটনা রোধে সবাইকে সচেতন থাকতে হবে। এতে ক্ষতির হার কমবে।

আত্রাই বার্তা

মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬

খানসামায় ট্রাকের ধাক্কায় একজন যুবক নিহত

প্রকাশের তারিখ : ১৫ জুলাই ২০২২

featured Image

দিনাজপুরের খানসামা উপজেলায় ট্রাকের ধাক্কায় জাকির হোসেন (২৬) নামে এক মোটরসাইকেলচালক নিহত হয়েছেন। আজ শনিবার দুপুর ১টার দিকে খানসামা উপজেলা সদরে ব্র্যাক শাখা অফিসের সামনের পাকা সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত জাকির হোসেন উপজেলার গোবিন্দপুর গ্রামের একরামুল মেম্বারপাড়ার তফসের আলীর ছেলে। তিনি আমতলী বাজারের ব্যবসায়ী ছিলেন।

প্রত্যক্ষদর্শী, ফায়ার সার্ভিস ও থানার পুলিশের সঙ্গে কথা বলে জানা গেছে, নিহত জাকির হোসেন মোটরসাইকেল নিয়ে খানসামা বাজার থেকে আমতলী যাওয়ার পথে ট্রাকের সঙ্গে ধাক্কা লাগে। এ সময় গুরুতর আহত অবস্থায় রাস্তায় পড়ে যান তিনি। পরে স্থানীয়রা এগিয়ে এসে প্রথমে তাঁকে খানসামা উপস্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে খানসামা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সদস্যরা জাকির হোসেনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। 

খানসামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চিত্তরঞ্জন রায় মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, সড়ক দুর্ঘটনা রোধে সবাইকে সচেতন থাকতে হবে। এতে ক্ষতির হার কমবে।

আত্রাই বার্তা

সম্পাদক : মোঃ মোজাফফর হোসেন, বার্তা সম্পাদক শেখ নেছারুল ইসলাম
কপিরাইট © ২০২৬ আত্রাই বার্তা । সর্বস্বত্ব সংরক্ষিত