ঢাকা   মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬
আত্রাই বার্তা

বগুড়ার আদমদীঘিতে মাদকসহ গ্রেফতার-০১

বগুড়ার আদমদীঘিতে মাদকসহ গ্রেফতার-০১

বগুড়া জেলা আদমদীঘি উপজেলা অন্তর্গত সান্তাহার ইউনিয়নের নাজিমুদ্দিন নাজিম (৩৭) নামে এক মাদক কারবারি ব্যবসায়ী কে গ্রেপ্তার করেছে আদমদীঘি থানা পুলিশ। গ্রেপ্তার নাজিমুদ্দিন নওগাঁ জেলার রাণীনগর উপজেলার বিষ্ণপুর গ্রামের ফজলুল হকের ছেলে। শুক্রবার সকালে আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।

জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার সান্তাহার পৌর শহরের বটতলী এলাকায় নাজিমুদ্দিন মাদক বিক্রির উদ্দেশ্যে অবস্থানরত ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযানের জন্য পুলিশ সাধারন জনতার বেশে ওই বিক্রেতার চারপাশে ঘুরছিল। বিষয়টি টের পেয়ে দৌঁড়ে পালানোর চেষ্টা করে এবং ওখান থেকেই তাকে গ্রেপ্তার করা হয়। এসময় তার লুঙ্গির ডান ভাজ থেকে সাদা পলিথিনে মোড়ানো ৯০ পিস ইয়াবা ট্যাবলেট ও এক গ্রাম হেরোইন উদ্ধার করেন ফাঁড়ি পুলিশ।

সান্তাহার পুলিশ ফাঁড়ির উপ পরিদর্শক (এসআই) রকিব হোসেন আত্রাই বার্তাকে জানান, আমাদের কাছে তথ্য ছিল যে সে এলাকায় মাদক ব্যবসায় করেন। সেই সূত্র ধরে অভিযান চালিয়ে উল্লেখিত পরিমান মাদকসহ তাকে গ্রেপ্তার করি এবং তাকে জেলহাজতে প্রেরণ করি । 

আত্রাই বার্তা

মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬

বগুড়ার আদমদীঘিতে মাদকসহ গ্রেফতার-০১

প্রকাশের তারিখ : ১৫ জুলাই ২০২২

featured Image

বগুড়া জেলা আদমদীঘি উপজেলা অন্তর্গত সান্তাহার ইউনিয়নের নাজিমুদ্দিন নাজিম (৩৭) নামে এক মাদক কারবারি ব্যবসায়ী কে গ্রেপ্তার করেছে আদমদীঘি থানা পুলিশ। গ্রেপ্তার নাজিমুদ্দিন নওগাঁ জেলার রাণীনগর উপজেলার বিষ্ণপুর গ্রামের ফজলুল হকের ছেলে। শুক্রবার সকালে আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।

জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার সান্তাহার পৌর শহরের বটতলী এলাকায় নাজিমুদ্দিন মাদক বিক্রির উদ্দেশ্যে অবস্থানরত ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযানের জন্য পুলিশ সাধারন জনতার বেশে ওই বিক্রেতার চারপাশে ঘুরছিল। বিষয়টি টের পেয়ে দৌঁড়ে পালানোর চেষ্টা করে এবং ওখান থেকেই তাকে গ্রেপ্তার করা হয়। এসময় তার লুঙ্গির ডান ভাজ থেকে সাদা পলিথিনে মোড়ানো ৯০ পিস ইয়াবা ট্যাবলেট ও এক গ্রাম হেরোইন উদ্ধার করেন ফাঁড়ি পুলিশ।

সান্তাহার পুলিশ ফাঁড়ির উপ পরিদর্শক (এসআই) রকিব হোসেন আত্রাই বার্তাকে জানান, আমাদের কাছে তথ্য ছিল যে সে এলাকায় মাদক ব্যবসায় করেন। সেই সূত্র ধরে অভিযান চালিয়ে উল্লেখিত পরিমান মাদকসহ তাকে গ্রেপ্তার করি এবং তাকে জেলহাজতে প্রেরণ করি । 

আত্রাই বার্তা

সম্পাদক : মোঃ মোজাফফর হোসেন, বার্তা সম্পাদক শেখ নেছারুল ইসলাম
কপিরাইট © ২০২৬ আত্রাই বার্তা । সর্বস্বত্ব সংরক্ষিত