ঢাকা   মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬
আত্রাই বার্তা

সীতাকুণ্ডে সড়কে প্রাণ গেলো আরও একজনের

সীতাকুণ্ডে সড়কে প্রাণ গেলো আরও একজনের

চট্টগ্রামের সীতাকুণ্ডে সাত ঘন্টার ব্যবধানে আজ ১৩ জুলাই, বুধবার সাড়ে ৩টার দিকে সীতাকুণ্ড পৌরসভার এয়াকুবনগর এলাকায় মহাসড়কের এ দুর্ঘটনা ঘটে। নিহত ইউনুস মিয়া বাবুল ওই এলাকার মৃত নাসির উদ্দিনের ছেলে।

এর আগে আজ বুধবার (১৩ জুলাই) সকালে উপজেলার ফৌজদারহাট জলিল স্টেশনের সামনের মোটরসাইকেলের দুর্ঘটনায় দুই নারীর মৃত্যু হয়েছে।

স্থানীয়রা জানায়, দুপুরের খাওয়ার পর নিজের ক্ষেতে ঢেঁড়স তুলতে যাচ্ছিলেন ইউনুস মিয়া। মহাসড়কের পাশে নিজের ব্যবহৃত রিকশা ভ্যান থামিয়ে চাকায় তালা লাগাচ্ছিলেন। এসময় চট্টগ্রামমুখী একটি যাত্রীবাহী বাস পিছন থেকে একটি লেগুনাকে ধাক্কা দেয়। লেগুনাটি নিয়ন্ত্রণ হারিয়ে ইউনুস মিয়ার ভ্যানকে ধাক্কা দিলে গুরুতর আহত হন তিনি। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কুমিরা হাইওয়ে পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক আলী আহম্মেদ বলেন, নিহতের লাশ ফাঁড়িতে আনা হয়েছে। পরিবারের লোকজন ময়নাতদন্ত ছাড়া লাশ হস্তান্তরের আবেদন করেছেন।

আত্রাই বার্তা

মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬

সীতাকুণ্ডে সড়কে প্রাণ গেলো আরও একজনের

প্রকাশের তারিখ : ১৩ জুলাই ২০২২

featured Image

চট্টগ্রামের সীতাকুণ্ডে সাত ঘন্টার ব্যবধানে আজ ১৩ জুলাই, বুধবার সাড়ে ৩টার দিকে সীতাকুণ্ড পৌরসভার এয়াকুবনগর এলাকায় মহাসড়কের এ দুর্ঘটনা ঘটে। নিহত ইউনুস মিয়া বাবুল ওই এলাকার মৃত নাসির উদ্দিনের ছেলে।

এর আগে আজ বুধবার (১৩ জুলাই) সকালে উপজেলার ফৌজদারহাট জলিল স্টেশনের সামনের মোটরসাইকেলের দুর্ঘটনায় দুই নারীর মৃত্যু হয়েছে।

স্থানীয়রা জানায়, দুপুরের খাওয়ার পর নিজের ক্ষেতে ঢেঁড়স তুলতে যাচ্ছিলেন ইউনুস মিয়া। মহাসড়কের পাশে নিজের ব্যবহৃত রিকশা ভ্যান থামিয়ে চাকায় তালা লাগাচ্ছিলেন। এসময় চট্টগ্রামমুখী একটি যাত্রীবাহী বাস পিছন থেকে একটি লেগুনাকে ধাক্কা দেয়। লেগুনাটি নিয়ন্ত্রণ হারিয়ে ইউনুস মিয়ার ভ্যানকে ধাক্কা দিলে গুরুতর আহত হন তিনি। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কুমিরা হাইওয়ে পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক আলী আহম্মেদ বলেন, নিহতের লাশ ফাঁড়িতে আনা হয়েছে। পরিবারের লোকজন ময়নাতদন্ত ছাড়া লাশ হস্তান্তরের আবেদন করেছেন।

আত্রাই বার্তা

সম্পাদক : মোঃ মোজাফফর হোসেন, বার্তা সম্পাদক শেখ নেছারুল ইসলাম
কপিরাইট © ২০২৬ আত্রাই বার্তা । সর্বস্বত্ব সংরক্ষিত