কাহালুতে ইজারাদারদের ডেকে গরু ছাগলের চাঁদা নির্ধারণ করে দিলেন- ইউএনও
বগুড়া জেলা কাহালু উপজেলার নবাগত নির্বাহী অফিসার পাপিয়া সুলতানা কাহালুবাসীকে নতুন চমক দেখাতে শুরু করেছে।
কাহালু উপজেলার বিভিন্ন কোরবানি হাটের ইজারাদার প্রতিটি গরুর ক্রয় কারীর কাছ থেকে ছাপ ৭”শত টাকা হতে ৮”শত টাকা পর্যন্ত এবং বিক্রেতাদের কাছ হতে দুই শত টাকা করে নিচ্ছেন । ছাগল ক্রয় কারীর কাছ থেকে ছাপ ৩”শত টাকা হতে ৪”শত টাকা পর্যন্ত নিতেন।
এবং বিক্রেতাদের কাছ থেকে ১”শত টাকা হতে দেড়শ টাকা পর্যন্ত আদায় করতেন। বিষয়টি নবাগত ইউএনও 'র নজরে পড়ে এবং তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করেন।
সোমবার সকালে কাহালু উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলার সকল হাটের ইজারাদারকে ডেকে মতবিনিময় করেন নবাগত ইউএনও "পাপিয়া সুলতানা"। মতবিনিময় সভায় নবাগত ইউএনও "পাপিয়া সুলতানা" সকল হাটের ইজারাদারকে সাফ বলে দিলেন প্রতিটি গরুর ছাপ ৫”শত টাকার বেশি নেওয়া যাবে না এবং প্রতিটি ছাগলের ছাপ ১”শত ৫০ টাকার বেশি নেওয়া যাবে না। এই আইন যারা অমান্য করবে সেইসব ইজারদারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া গ্রহণ করা হবে।
এ ব্যাপারে কাহালু উপজেলার নির্বাহী অফিসার "পাপিয়া সুলতানা" আত্রাই বার্তাকে জানান বিভিন্ন হাটের ইজারদারেরা বিভিন্ন ভাবে কোরবানি হাটে ইচ্ছামতো গরু ও ছাগলের ছাপ বাবদ টাকা আদায় করছিলেন বিষয়টি আমার নজরে পড়লে আমি সকল ইজারাদারকে ডেকে এবং সাফ বলে দিয়েছি প্রতিটি গরুর ছাপ ৫”শত টাকার বেশি নেওয়া যাবে না এবং প্রতিটি ছাগলের ছাপ ১”শত ৫০ টাকার বেশি নেওয়া যাবে না। এই আইন যারা অমান্য করবে সেইসব ইজারদারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।