ঢাকা   মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬
আত্রাই বার্তা

দুপচাঁচিয়ায় মোটরসাইকেল ও ইজিবাইক মুখোমুখি সংঘর্ষে নিহত- ১

বগুড়ার দুপচাঁচিয়াতে মোটরসাইকেল ও ইজিবাইক মুখোমুখি সংঘর্ষে  মোঃ রাব্বি চৌধুরী (২০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। 

১৯ জুন( রোববার) বিকাল সাড়ে ৫টার দিকে বগুড়া জেলা সদরের ঠেঙ্গামারা একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাব্বি চৌধুরী মারা যান। নিহত রাব্বী চৌধুরী দুপচাঁচিয়া উপজেলা ও পৌরসভার  ছোট ধাপেরহাট এলাকার আমজাদ হোসেনের ছেলে। তিনি পেশায় একজন গ্যারেজ মালিক। এসব তথ্য নিশ্চিত করেছেন দুপচাঁচিয়া থানা ওসি আবুল কালাম আজাদ। 

এর আগে রোববার দুপুরে রাব্বি  দুপচাঁচিয়ার মেইন স্ট্যান্ড থেকে মোটরসাইকেল করে বাড়ি ফিরছিলেন। পথেরমধ্যে ধাপেরহাট এলাকার ইজিবাইক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল আরোহী রাব্বী চৌধুরী গুরুতর আহত হন । 

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে  ওসি আবুল কালাম আজাদ জানান,রাব্বি দুপচাঁচিয়ার মেইন স্ট্যান্ড থেকে মোটরসাকেল করে বাড়িতে ফিরছিলেন। ওই সময় ধাপেরহাট এলাকায়  মোটারসাইকেলে  সঙ্গে ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ হলে রাব্বি গুরুতর আহত হন।স্থানীয়রা রাব্বিকে আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। সেখানে তার অবস্থার অবনতি হলে বগুড়া শহরে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় রাব্বি মৃত্যু বরণ করেন। 

ওসি আবুল কালাম আজাদ আরও জানান,রাব্বীর মরদেহ তার পরিবারের সদস্যরা বাড়িতে  আনছেন ।সেখানে একজন এসআইকে পাঠানো হয়েছে। অভিযোগের পেক্ষিতে এই বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আত্রাই বার্তা

মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬

দুপচাঁচিয়ায় মোটরসাইকেল ও ইজিবাইক মুখোমুখি সংঘর্ষে নিহত- ১

প্রকাশের তারিখ : ২০ জুন ২০২২

featured Image

সম্পাদক : মোঃ মোজাফফর হোসেন, বার্তা সম্পাদক শেখ নেছারুল ইসলাম
কপিরাইট © ২০২৬ আত্রাই বার্তা । সর্বস্বত্ব সংরক্ষিত