ঢাকা   মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬
আত্রাই বার্তা

বগুড়া যমুনা নদীর পানি বিপদসীমার ওপরে

বগুড়া যমুনা নদীর পানি বিপদসীমার ওপরে

বগুড়া জেলার ওপর দিয়ে প্রবাহিত যমুনা নদীতে পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। পানি বৃদ্ধির কারণে চরাঞ্চলে ফসলী জমিতে পানি প্রবেশ করতে শুরু করেছে।পাশাপাশি বন্যা নিয়ন্ত্রন বাঁধের পুর্ব পার্শ্বে লোকালয়ে পানি প্রবেশ করেছে।

শনিবার (১৮ জুন) বেলা ১২ টায় বগুড়ার সারিয়াকান্দি উপজেলার মথুরাপাড়া পয়েন্টে যমুনা নদীর পানি বিপদ সীমানার ১৮ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। গত ২৪ ঘণ্টায় যমুনা নদীতে ৪২ সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়েছে।

যমুনা নদী বগুড়া জেলার সারিয়াকান্দি, সোনাতলা এবং ধুনট উপজেলার উপর দিয়ে প্রবাহিত হয়েছে।

গত দুইদিন ধরে পানি বৃদ্ধি পাওয়ায় সারিয়াকান্দি উপজেলার চালুয়াবাড়ী, কর্নিবাড়ী, বোহাইল, কাজলা, চন্দনবাইশা, সারিয়াকান্দি সদর, হাটরশরপুর, কুতুবপুর, ও কামালপুর ইউনিয়নের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এসব এলাকায় ধান, মাশকলাই, মরিচ, ভুট্টাসহ বিভিন্ন ফসলী জমিতে পানি প্রবেশ করেছে।

বগুড়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মাহবুবুর রহমান বলেন, যমুনা নদীতে আরো ২/৩ দিন পানি বৃদ্ধি অব্যাহত থাকবে।

আত্রাই বার্তা

মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬

বগুড়া যমুনা নদীর পানি বিপদসীমার ওপরে

প্রকাশের তারিখ : ১৯ জুন ২০২২

featured Image

বগুড়া জেলার ওপর দিয়ে প্রবাহিত যমুনা নদীতে পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। পানি বৃদ্ধির কারণে চরাঞ্চলে ফসলী জমিতে পানি প্রবেশ করতে শুরু করেছে।পাশাপাশি বন্যা নিয়ন্ত্রন বাঁধের পুর্ব পার্শ্বে লোকালয়ে পানি প্রবেশ করেছে।

শনিবার (১৮ জুন) বেলা ১২ টায় বগুড়ার সারিয়াকান্দি উপজেলার মথুরাপাড়া পয়েন্টে যমুনা নদীর পানি বিপদ সীমানার ১৮ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। গত ২৪ ঘণ্টায় যমুনা নদীতে ৪২ সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়েছে।

যমুনা নদী বগুড়া জেলার সারিয়াকান্দি, সোনাতলা এবং ধুনট উপজেলার উপর দিয়ে প্রবাহিত হয়েছে।

গত দুইদিন ধরে পানি বৃদ্ধি পাওয়ায় সারিয়াকান্দি উপজেলার চালুয়াবাড়ী, কর্নিবাড়ী, বোহাইল, কাজলা, চন্দনবাইশা, সারিয়াকান্দি সদর, হাটরশরপুর, কুতুবপুর, ও কামালপুর ইউনিয়নের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এসব এলাকায় ধান, মাশকলাই, মরিচ, ভুট্টাসহ বিভিন্ন ফসলী জমিতে পানি প্রবেশ করেছে।

বগুড়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মাহবুবুর রহমান বলেন, যমুনা নদীতে আরো ২/৩ দিন পানি বৃদ্ধি অব্যাহত থাকবে।

আত্রাই বার্তা

সম্পাদক : মোঃ মোজাফফর হোসেন, বার্তা সম্পাদক শেখ নেছারুল ইসলাম
কপিরাইট © ২০২৬ আত্রাই বার্তা । সর্বস্বত্ব সংরক্ষিত