ঢাকা   মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬
আত্রাই বার্তা

খুলশীতে ধর্ষণ মামলায় দণ্ডপ্রাপ্ত আসামি গ্রেফতার

চট্টগ্রাম নগরীর খুলশী থেকে সাত বছরের শিশুকে ধর্ষণচেষ্টা মামলায় ৫ বছরের কারাদণ্ডপ্রাপ্ত আসামি নিতাই চন্দ্র বণিককে (৫৫) গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (১৫ জুন) দিবাগত রাতে তাকে গ্রেফতার করা হয়। নিতাই চন্দ্র সীতাকুণ্ড থানার প্রেমতলা এলাকার মৃত হরিচন্দ্র বণিকের ছেলে। তিনি নগরের খুলশী থানার ফয়’জ লেক নুরিয়া মাদ্রাসা রোডের রেলওয়ে কোয়াটারে বসবাস করেন।

পুলিশ সূত্রে জানা যায়, ২০১৭ সালে খুলশী থানার এক বাসিন্দা তার ৭ বছরের মেয়েকে ধর্ষণচেষ্টার অভিযোগে নিতাই চন্দ্র বণিকের বিরুদ্ধে মামলা করেন। খুলশি থানা পুলিশের তৎকালিন উপ পরিদর্শক (এসআই) নুরউদ্দিন মামলাটি তদন্ত করে আদালতে অভিযোগপত্র জমা দেন। বিচারক নিতাই চন্দ্রকে ৫ বছরের সশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ২ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন।

খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সন্তোষ কুমার চাকমা বলেন, আদালতের রায়ের পর আসামি দীর্ঘদিন পলাতক ছিল। বুধবার দিবাগত রাতে অভিযান চালিয়ে নিতাইয়ের মেয়ের বাড়ি মাস্টার লেইন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
আজ বৃহস্পতিবার (১৬ জুন) তাকে আদালতে হাজির করা হয়েছে বলেও জানান তিনি।

আত্রাই বার্তা

মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬

খুলশীতে ধর্ষণ মামলায় দণ্ডপ্রাপ্ত আসামি গ্রেফতার

প্রকাশের তারিখ : ১৬ জুন ২০২২

featured Image

চট্টগ্রাম নগরীর খুলশী থেকে সাত বছরের শিশুকে ধর্ষণচেষ্টা মামলায় ৫ বছরের কারাদণ্ডপ্রাপ্ত আসামি নিতাই চন্দ্র বণিককে (৫৫) গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (১৫ জুন) দিবাগত রাতে তাকে গ্রেফতার করা হয়। নিতাই চন্দ্র সীতাকুণ্ড থানার প্রেমতলা এলাকার মৃত হরিচন্দ্র বণিকের ছেলে। তিনি নগরের খুলশী থানার ফয়’জ লেক নুরিয়া মাদ্রাসা রোডের রেলওয়ে কোয়াটারে বসবাস করেন।

পুলিশ সূত্রে জানা যায়, ২০১৭ সালে খুলশী থানার এক বাসিন্দা তার ৭ বছরের মেয়েকে ধর্ষণচেষ্টার অভিযোগে নিতাই চন্দ্র বণিকের বিরুদ্ধে মামলা করেন। খুলশি থানা পুলিশের তৎকালিন উপ পরিদর্শক (এসআই) নুরউদ্দিন মামলাটি তদন্ত করে আদালতে অভিযোগপত্র জমা দেন। বিচারক নিতাই চন্দ্রকে ৫ বছরের সশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ২ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন।

খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সন্তোষ কুমার চাকমা বলেন, আদালতের রায়ের পর আসামি দীর্ঘদিন পলাতক ছিল। বুধবার দিবাগত রাতে অভিযান চালিয়ে নিতাইয়ের মেয়ের বাড়ি মাস্টার লেইন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
আজ বৃহস্পতিবার (১৬ জুন) তাকে আদালতে হাজির করা হয়েছে বলেও জানান তিনি।

আত্রাই বার্তা

সম্পাদক : মোঃ মোজাফফর হোসেন, বার্তা সম্পাদক শেখ নেছারুল ইসলাম
কপিরাইট © ২০২৬ আত্রাই বার্তা । সর্বস্বত্ব সংরক্ষিত