ঢাকা   মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬
আত্রাই বার্তা

খানসামা উপ-নির্বাচনে ত্রিমুখী হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস

আগামী সপ্তাহের ১৫ জুন (বুধবার) দিনাজপুরের খানসামা উপজেলা পরিষদ উপ-নির্বাচনের ভোট। দিন যত ঘনিয়ে আসছে নির্বাচনের প্রচার-প্রচারণা ততই চাঙ্গা হয়ে উঠছে। এই উপ-নির্বাচনে ৪ প্রার্থী থাকলেও শেষ পর্যন্ত ত্রিমুখী হাড্ডাহাড্ডি লড়াই হবে বলেই ধারণা করছেন স্থানীয় ভোটাররা। এই তিনজন হলেন (নৌকা) প্রতীকের প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিউল আজম চৌধুরী লায়ন,(আনারস) প্রতীকের সতন্ত্র প্রার্থী দুইবারের সাবেক উপজেলা চেয়ারম্যান সহিদুজ্জামান শাহ্, ও (মোটরসাইকেল) প্রতীকের সতন্ত্র প্রার্থী জেলা পরিষদের সাবেক সদস্য শরিফুল ইসলাম প্রধান।

ভোটযুদ্ধে নামা চার প্রার্থীর মধ্যে নানা সমীকরণে উড়োজাহাজ প্রতীকের স্বতন্ত্র প্রার্থীকে চতুর্থ অবস্থানে রাখছেন সাধারণ ভোটাররা।

ত্রিমুখী লড়াইয়ে আওয়ামী লীগসহ সতন্ত্র প্রার্থী হিসেবে যারা লড়ছেন তারা প্রত্যেকেই হেভিওয়েট প্রার্থী। তারা সবাই এখন নির্বাচনী মাঠ চষে বেড়াচ্ছেন এবং ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন। তবে ভোটারদের উৎসাহ বেশি লক্ষ করা যাচ্ছে নৌকার প্রার্থী শফিউল আজম চৌধুরী লায়ন,(আনারস) প্রতীকের সতন্ত্র প্রার্থী দুইবারের সাবেক উপজেলা চেয়ারম্যান সহিদুজ্জামান শাহ্ এর নির্বাচনী প্রচারণায়। 

ভোটারদের ভাষ্যমতে, আওয়ামী লীগের মনোনীত প্রার্থী শফিউল আজম চৌধুরী লায়ন জয়ের জন্য মরিয়া, সহিদুজ্জামান শাহ্ রাজনীতি শুরু থেকে বিএনপি করলেও তিনি গত ২০২১ সালের জাতীয় নির্বাচনে আওয়ামী লীগে যোগদান করেন। শরিফুল প্রধানকে বিএনপির প্রার্থী হিসেবে আখ্যায়িত করেছেন,সাবেক সাংসদ সদস্য আখতারুজ্জামান মিয়া। নির্বাচনের আর মাত্র বাকী ৭ দিন তাই এখন থেকে হাটে,বাজারে, চায়ের দোকানে এমনকি ভোটারের বাড়িতে গিয়ে তারা উন্নয়নমূলক প্রতিশ্রুতি দিয়ে ব্যাপক প্রচারণা চালিয়ে যাচ্ছেন। সকাল থেকে রাত পর্যন্ত প্রার্থী ও তাঁদের সমর্থকেরা গ্রামে গ্রামে উন্নয়নমূলক কথা বলে ভোটারদের দৃষ্টি আকর্ষণ করছেন।

প্রসঙ্গত,গত ২৪ ফেব্রুয়ারী অসুস্থতাজনিত কারনে খানসামা উপজেলা চেয়ারম্যান মো. আবু হাতেমের মৃত্যুতে গুরুত্বপূর্ণ এই পদটি শূন্য হয়। শূন্যে থাকা এই গুরুত্বপূর্ণ পথটি পুনরায় সচল রাখতেই আগামী ১৫ জুন (বুধবার) এই উপ-নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।

গত ২৫ এপ্রিল ঘোষিত তফসিল অনুযায়ী জানা যায়, নির্বাচনের দিন সকাল ৯ টা হতে বিকেল ৫ টা পর্যন্ত ব্যালট পেপারের মাধ্যমে বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে বলে জানিয়েছেন খানসামা উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ জিকরুল হক।

এর আগে গত ২২ মে প্রার্থীগণের সঙ্গে মতবিনিময় সভায় জেলা প্রশাসক বলেন, নির্বাচনী আচরণ বিধি মেনে সকল প্রার্থীগণ চলবেন এটাই প্রত্যাশা। জেলা পুলিশ সুপার বলেন, ভোট কেন্দ্রে ভোটারগণ যেন সুন্দরভাবে ভোট দিতে পারে সেই লক্ষ্যেই কাজ করবে আইনশৃঙ্খলা বাহিনী। যেকোনো পরিস্থিতি মোকাবেলায় সরবদা প্রস্তুত আছি। জেলা সিনিয়র নির্বাচন অফিসার বলেন, ভোট অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ হবে।

আত্রাই বার্তা

মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬

খানসামা উপ-নির্বাচনে ত্রিমুখী হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস

প্রকাশের তারিখ : ০৮ জুন ২০২২

featured Image

সম্পাদক : মোঃ মোজাফফর হোসেন, বার্তা সম্পাদক শেখ নেছারুল ইসলাম
কপিরাইট © ২০২৬ আত্রাই বার্তা । সর্বস্বত্ব সংরক্ষিত