ঢাকা   মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬
আত্রাই বার্তা

সীতাকুণ্ডে বিস্ফোরণ: বিএম ডিপোর ৮ জনের নামে মামলা

চট্টগ্রামের সীতাকুণ্ডের বিএম ডিপোতে ভয়াবহ অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় অবহেলার অভিযোগ এনে পাঁচ দিনের মাথায় মামলা দায়ের করা হয়েছে।

বুধবার (৮ জুন) বিকেলে সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ এ তথ্য নিশ্চিত করেছেন।

সীতাকুণ্ড মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আশরাফ সিদ্দিকী বাদী হয়ে মামলাটি করেন। মামলায় আট জনকে আসামি করা হয়েছে।

সীতাকুণ্ড থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদ বলেন, ‘ডিপোতে আগুন ও বিস্ফোরণের ঘটনায় কর্তৃপক্ষের অবহেলাজনিত কারণ উল্লেখ করে পুলিশের পক্ষ থেকে মামলা দায়ের করা হয়েছে। মামলায় আট জনকে আসামি করা হয়েছে।’

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘মামলার তদন্ত কাজ শুরু হয়েছে। তবে এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি।’

প্রসঙ্গত, শনিবার দিবাগত রাতে সীতাকুণ্ডের সোনাইছড়ি এলাকায় অবস্থিত বিএম কন্টেইনার ডিপোতে অগ্নিকাণ্ডে বুধবার সকাল পর্যন্ত ৪৪ জন নিহত হয়েছেন। চমেক হাসপাতাল, জেনারেল হাসপাতাল, পার্কভিউ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন অগ্নিদগ্ধ শতাধিক শ্রমিক-কর্মকর্তা।

আত্রাই বার্তা

মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬

সীতাকুণ্ডে বিস্ফোরণ: বিএম ডিপোর ৮ জনের নামে মামলা

প্রকাশের তারিখ : ০৮ জুন ২০২২

featured Image

চট্টগ্রামের সীতাকুণ্ডের বিএম ডিপোতে ভয়াবহ অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় অবহেলার অভিযোগ এনে পাঁচ দিনের মাথায় মামলা দায়ের করা হয়েছে।

বুধবার (৮ জুন) বিকেলে সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ এ তথ্য নিশ্চিত করেছেন।

সীতাকুণ্ড মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আশরাফ সিদ্দিকী বাদী হয়ে মামলাটি করেন। মামলায় আট জনকে আসামি করা হয়েছে।

সীতাকুণ্ড থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদ বলেন, ‘ডিপোতে আগুন ও বিস্ফোরণের ঘটনায় কর্তৃপক্ষের অবহেলাজনিত কারণ উল্লেখ করে পুলিশের পক্ষ থেকে মামলা দায়ের করা হয়েছে। মামলায় আট জনকে আসামি করা হয়েছে।’

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘মামলার তদন্ত কাজ শুরু হয়েছে। তবে এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি।’

প্রসঙ্গত, শনিবার দিবাগত রাতে সীতাকুণ্ডের সোনাইছড়ি এলাকায় অবস্থিত বিএম কন্টেইনার ডিপোতে অগ্নিকাণ্ডে বুধবার সকাল পর্যন্ত ৪৪ জন নিহত হয়েছেন। চমেক হাসপাতাল, জেনারেল হাসপাতাল, পার্কভিউ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন অগ্নিদগ্ধ শতাধিক শ্রমিক-কর্মকর্তা।

আত্রাই বার্তা

সম্পাদক : মোঃ মোজাফফর হোসেন, বার্তা সম্পাদক শেখ নেছারুল ইসলাম
কপিরাইট © ২০২৬ আত্রাই বার্তা । সর্বস্বত্ব সংরক্ষিত