ঢাকা   মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬
আত্রাই বার্তা

দিনাজপুরে স্ত্রীর পায়ে বটির কোপ দেয়ার পর নিজেই আত্মহত্যা করেছে

দিনাজপুরে স্ত্রী পায়ে ধারালো বটির কোপ দেয়ার পর এক স্টেশনারি ব্যবসায়ী আত্মহত্যা করেছেন বলে জানা গেছে। মৃত ব্যবসায়ীর নাম মুক্তার হোসেন (৪৪)

দিনাজপুরে স্ত্রী পায়ে ধারালো বটির কোপ দেয়ার পর স্বামী আত্মহত্যা করেছেন বলে জানা গেছে। মৃত ব্যক্তির নাম মুক্তার হোসেন (৪৪)। রোববার দুপুরে জেলা শহরের রামনগর এলাকায় ঘটনাটি ঘটে।

মৃত মুক্তার নওগাঁর পত্নীতলা মদইন গ্রামের সিরাজ মন্ডলের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে দিনাজপুর রামনগর এলাকায় স্ত্রী-সন্তানসহ বসবাস করে আসছিলেন। নিহত মুক্তার হসেন একটি কোম্পানিতে মার্কেটিং অফিসার হিসেবে কাজ করতেন। বিষয়টি নিশ্চিত করেছেন দিনাজপুর কোতোয়ালি থানার উপ-পরিদর্শক (এসআই) নুর আলম।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দুপুরে স্বামী মুক্তার আলীর সাথে তার স্ত্রী মোতাহীরা আক্তারের (৩৫) কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে স্বামী মুক্তার বাড়ির বারান্দায় থাকা একটি ধারালো বটি দিয়ে স্ত্রী   মোতাহীরা আক্তারের বাম পায়ে কোপ বসিয়ে দেয়।

এ সময় এলাকাবাসী মোতাহীরাকে আহত অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল হাসপাতালে ভর্তি করায়। পরে স্বামী নিজ শয়নকক্ষের সিলিং ফ্যানের সঙ্গে স্ত্রীর ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে।

দিনাজপুর কোতোয়ালি থানার উপ-পরিদর্শক নুর আলম বলেন, সিলিং ফ্যানের সাথে ঝুলে থাকা অবস্থায় মুক্তারের লাশ উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয় ।

আত্রাই বার্তা

মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬

দিনাজপুরে স্ত্রীর পায়ে বটির কোপ দেয়ার পর নিজেই আত্মহত্যা করেছে

প্রকাশের তারিখ : ৩০ মে ২০২২

featured Image

দিনাজপুরে স্ত্রী পায়ে ধারালো বটির কোপ দেয়ার পর এক স্টেশনারি ব্যবসায়ী আত্মহত্যা করেছেন বলে জানা গেছে। মৃত ব্যবসায়ীর নাম মুক্তার হোসেন (৪৪)

দিনাজপুরে স্ত্রী পায়ে ধারালো বটির কোপ দেয়ার পর স্বামী আত্মহত্যা করেছেন বলে জানা গেছে। মৃত ব্যক্তির নাম মুক্তার হোসেন (৪৪)। রোববার দুপুরে জেলা শহরের রামনগর এলাকায় ঘটনাটি ঘটে।

মৃত মুক্তার নওগাঁর পত্নীতলা মদইন গ্রামের সিরাজ মন্ডলের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে দিনাজপুর রামনগর এলাকায় স্ত্রী-সন্তানসহ বসবাস করে আসছিলেন। নিহত মুক্তার হসেন একটি কোম্পানিতে মার্কেটিং অফিসার হিসেবে কাজ করতেন। বিষয়টি নিশ্চিত করেছেন দিনাজপুর কোতোয়ালি থানার উপ-পরিদর্শক (এসআই) নুর আলম।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দুপুরে স্বামী মুক্তার আলীর সাথে তার স্ত্রী মোতাহীরা আক্তারের (৩৫) কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে স্বামী মুক্তার বাড়ির বারান্দায় থাকা একটি ধারালো বটি দিয়ে স্ত্রী   মোতাহীরা আক্তারের বাম পায়ে কোপ বসিয়ে দেয়।

এ সময় এলাকাবাসী মোতাহীরাকে আহত অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল হাসপাতালে ভর্তি করায়। পরে স্বামী নিজ শয়নকক্ষের সিলিং ফ্যানের সঙ্গে স্ত্রীর ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে।

দিনাজপুর কোতোয়ালি থানার উপ-পরিদর্শক নুর আলম বলেন, সিলিং ফ্যানের সাথে ঝুলে থাকা অবস্থায় মুক্তারের লাশ উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয় ।

আত্রাই বার্তা

সম্পাদক : মোঃ মোজাফফর হোসেন, বার্তা সম্পাদক শেখ নেছারুল ইসলাম
কপিরাইট © ২০২৬ আত্রাই বার্তা । সর্বস্বত্ব সংরক্ষিত