ঢাকা   মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬
আত্রাই বার্তা

ইউটিউব দেখে তরমুজ চাষ, স্বাবলম্বী কৃষক

ইউটিউব দেখে তরমুজ চাষ, স্বাবলম্বী কৃষক

প্রযুক্তির ছোয়া এখন গ্রামগঞ্জে, তার প্রমান স্বরূপ কৃষক একরামুল। কৃষিতে প্রযুক্তির ব্যবহার। দিনাজপুরের খানসামা উপজেলায় তাইওয়ানের গোল্ডন ক্রাউন ও ব্ল্যাক বেবি তরমুজের চাষাবাদ করে স্বাবলম্বী কৃষক। উপজেলায় প্রথম এই তরমুজ চাষাবাদের বাম্পার ফলনের কারণে সকল কৃষকদের দৃষ্টি আকর্ষণ করেছেন এই তরমুজ চাষী। এ বিষয়ে স্বাবলম্বী কৃষক একরামুল বলেন, আমি ইউটিউব দেখে পরীক্ষামূলকভাবে এ তরমুজের চাষাবাদ শুরু করি, এবং কাঙ্ক্ষিত সফলতা অর্জনে সক্ষম হয়েছি। আমার  তরমুজ প্রতি কেজি ৮০ টাকা দরে বাজারে বিক্রি হচ্ছে। এ সকল তরমুজের প্রতিটি ওজন প্রায় ৩০০ থেকে ৪০০ গ্রাম। তাইওয়ানের গোল্ডন ক্রাউন ওপরে হলুদ কিন্তু ভেতরে লাল। তাইওয়ানের ব্ল্যাক বেবি উপরের রং কালো হলেও  ভেতরে লাল বলে জানা য়ায়। প্রতিদিন ভোক্তারা তরমুজ কিনতে আমার তরমুজ ক্ষেত দেখতে আসেন। 

কৃষকের বাবা বলেন, আমার ছেলে ইউটিউবে ভিডিও দেখে আমাকে জানালে আমি এ তরমুজ চাষে আগ্রহী হই। তরমুজ এর চাষাবাদ আমাকে আরো স্বাবলম্বী করে তুলেছে। 

কৃষক আরো বলেন, এই তরমুজ চাষ আবাদের জন্য বীজ সংগ্রহ করে মাচা তৈরি ব্যবস্থাপনা ও ফুল থেকে তরমুজের আকার বের হওয়ার পর জাল ব্যাগ দিয়ে বেঁধে দিতে হবে। তিন মাসের মধ্যে এ ফসল আসতে শুরু করে। প্রতি শতাংশে এক হাজার টাকা চাষাবাদ খরচ হলেও তরমুজ চাষে দ্বিগুণ লাভ পাওয়া যাবে। এই তরমুজটি  আমাদের দেশে নতুন। স্বাভাবিক মৌসুমে উৎপাদনের পাশাপাশি এটি অন্য মৌসুমে চাষাবাদ করা সম্ভব। তখন এই তরমুজের দাম বেশি পাওয়ার সম্ভাবনা থাকে। নতুন কিছু চাষাবাদ করলে অনেকেই আগ্রহী হয়। যারা বাণিজ্যিক ভিত্তিতে এটি চাষ করতে চান তাদের জন্য কৃষি বিভাগ সকল ধরণের সহায়তা করবে।

তরমুজ কিনতে আসা ক্রেতা সুমন বলেন, সবার কাছেই তরমুজের স্বাদের কথা শুনেছি। তাই নিজে এবার ক্রয় করতে এসেছি।

আবুল হোসেন বলেন, উঁচু জমির মাটি ধূসর ও লাল বর্ণের। সাধারণত লিচু ও কাঁঠালের ফলন এখানে ভাল হয়। ভিন্ন জাতের তরমুজের আশানুরূপ ফলন হবে এমনটি অবিশ্বাস্য ছিল। কৃষক একরামুল হক তা বিশ্বাসযোগ্য করে দেখিয়েছেন। আমরাও উৎসাহিত হয়েছি। তার কাছ থেকে পরামর্শ নিয়ে পরবর্তী বছর আমরাও তরমুজের চাষ করার সিদ্ধান্ত নিয়েছি।

আত্রাই বার্তা

মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬

ইউটিউব দেখে তরমুজ চাষ, স্বাবলম্বী কৃষক

প্রকাশের তারিখ : ২৫ মে ২০২২

featured Image

সম্পাদক : মোঃ মোজাফফর হোসেন, বার্তা সম্পাদক শেখ নেছারুল ইসলাম
কপিরাইট © ২০২৬ আত্রাই বার্তা । সর্বস্বত্ব সংরক্ষিত