বাকেরগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অফিসে ভূমি সেবা সপ্তাহ -২০২২
বাকেরগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অফিসে ভূমি সেবা সপ্তাহ -২০২২ এর উদ্বোধন করেন নবাগত উপজেলা নির্বাহি অফিসার সজল চন্দ্র শীল। এ সময় তিনি জানান উপজেলার ১৪ টা ইউনিয়নের সাধারণ মানুষের ভূমি সংক্রান্ত যে কোনো প্রকার জটিলতা নিরসনের জন্য এই সেবা প্রদানের লক্ষ্যে খোলা হয়েছে আলাদা বুথ, আপনার যে কোনো তথ্য ও জটিলতা নিরাসনে। তৎক্ষনিক ব্যবস্থা গ্রহনের জন্য ৫ দিন ব্যাপী এ স্পেশাল আয়োজনে, ভূমি সংক্রান্ত যে কোনো সেবা গ্রহনে কোন প্রকার হয়রানী বা দালালদের সহয়তা না নিয়ে নিজের সমস্যা সংক্রান্ত বিষয়ে আপনি সরাসরি যোগাযোগ করে আপনার সমস্যার সমাধান পেতে পারেন খুব সহজেই। এ জন্য সময়টিকে কাজে লাগাতে সচেতন হউন। আপনার তথা আপনার ভবিষ্যত প্রজন্মেরে অহেতুক হয়রানি ও জটিলতা মুক্ত থাকতে সময়টিকে কাজে লাগান, চারদিকে ভূমিদূস্যরা ফাঁদ পেতে বসে আছে, ওদের বিষয় সতর্ক থাকুন। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবুজর মোঃ ইজাজুল হক, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান তাহমিনা বেগম মিনু, উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক মোজাম্মেল হোসেন, উপজেলা জাতীয় পার্টির যুগ্ন সাধারণ সম্পাদক বিপ্লব মিত্র, সাংবাদিক নেতৃবৃন্দ সহ রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও এলাকায় গন্যমান্য ব্যক্তিরা।