ঢাকা   মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬
আত্রাই বার্তা

দেশে গম দিতে চায় রাশিয়া, আগ্রহ দেখিয়েছে ভারত

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, ভারতের সাত-আটটি কোম্পানি বাংলাদেশে গম রফতানির আগ্রহ দেখিয়েছে। সেই সঙ্গে রাশিয়া থেকেও গতকাল সোমবার (২৩ মে) গম রফতানির একটি অফার লেটার এসেছে। মঙ্গলবার (২৪ মে) গণমাধ্যমকে এ কথা বলেন তিনি। খাদ্যমন্ত্রী বলেন, ভারতের ৭-৮টি কোম্পানি আগ্রহ দেখিয়ে অফার লেটার দিয়েছে। সেগুলো সরকারের পক্ষ থেকে ভারতীয় দূতাবাসে পাঠিয়ে দেয়া হয়েছে। অফার দেয়া কোম্পানিগুলো গম রফতানি করার যোগ্য কি না তা যাচাই-বাছাই করে এবং দাম নির্ধারণ করার পর গম আনবো। দরদামসহ সবকিছু ঠিকঠাক থাকলেই গম আনা হবে। রাশিয়া থেকে গম আনতে কোনো অসুবিধা হবে কি না জানতে চাইলে খাদ্যমন্ত্রী বলেন, রাশিয়া থেকে আনা কখনো অসুবিধা ছিল না। যুদ্ধ শুরু হওয়ার পরে ডলারে পেমেন্ট করার বিষয়ে একটা সমস্যার সৃষ্টি হয়েছিল। খাদ্যশস্য ডলারে পেমেন্ট বিষয়ে দুই থেকে তিন দিন আগে আমেরিকা তাদের এমবার্গো তুলে নেয়ায় আর কোনো অসুবিধা নেই।

আত্রাই বার্তা

মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬

দেশে গম দিতে চায় রাশিয়া, আগ্রহ দেখিয়েছে ভারত

প্রকাশের তারিখ : ২৪ মে ২০২২

featured Image

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, ভারতের সাত-আটটি কোম্পানি বাংলাদেশে গম রফতানির আগ্রহ দেখিয়েছে। সেই সঙ্গে রাশিয়া থেকেও গতকাল সোমবার (২৩ মে) গম রফতানির একটি অফার লেটার এসেছে। মঙ্গলবার (২৪ মে) গণমাধ্যমকে এ কথা বলেন তিনি। খাদ্যমন্ত্রী বলেন, ভারতের ৭-৮টি কোম্পানি আগ্রহ দেখিয়ে অফার লেটার দিয়েছে। সেগুলো সরকারের পক্ষ থেকে ভারতীয় দূতাবাসে পাঠিয়ে দেয়া হয়েছে। অফার দেয়া কোম্পানিগুলো গম রফতানি করার যোগ্য কি না তা যাচাই-বাছাই করে এবং দাম নির্ধারণ করার পর গম আনবো। দরদামসহ সবকিছু ঠিকঠাক থাকলেই গম আনা হবে। রাশিয়া থেকে গম আনতে কোনো অসুবিধা হবে কি না জানতে চাইলে খাদ্যমন্ত্রী বলেন, রাশিয়া থেকে আনা কখনো অসুবিধা ছিল না। যুদ্ধ শুরু হওয়ার পরে ডলারে পেমেন্ট করার বিষয়ে একটা সমস্যার সৃষ্টি হয়েছিল। খাদ্যশস্য ডলারে পেমেন্ট বিষয়ে দুই থেকে তিন দিন আগে আমেরিকা তাদের এমবার্গো তুলে নেয়ায় আর কোনো অসুবিধা নেই।

আত্রাই বার্তা

সম্পাদক : মোঃ মোজাফফর হোসেন, বার্তা সম্পাদক শেখ নেছারুল ইসলাম
কপিরাইট © ২০২৬ আত্রাই বার্তা । সর্বস্বত্ব সংরক্ষিত