খানসামা উপজেলা পরিষদ উপ নির্বাচন উপলক্ষে আইন শৃঙ্খলা বিষয়ে আলোচনা
খানসামা উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে উপনির্বাচন উপলক্ষে আচরণ বিধি ও আইন-শৃঙ্খলা বিষয়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থীগণের সাথে এক মতবিনিময় সভা খানসামা উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহি অফিসার রাশিদা আক্তারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকী,তিনি বলেন এই নির্বাচন হবে অবাদ সুষ্ঠু ও নিরপেক্ষ।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখন পুলিশ সুপার মোহাম্মদ আনোয়ার হোসেন বিপিএম, পিপিএম (বার), সিনিয়ন জেলা নির্বাচন অফিসার শাহিনুর রহমান প্রামানিক।
এছাড়াও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার খোদাদাদ সুমন, খানসামা থানা অফিসার ইনচার্জ শেখ কামাল হোসেন, বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সফিউল আযম চৌধুরী লায়ন, স্বতন্ত্র প্রার্থী সাবেক উপজেলা চেয়ারম্যান সহিদুজ্জামান শাহ,স্বতন্ত্র প্রার্থী দিনাজপুর জেলা পরিষদের সাবেক সদস্য শরিফুল ইসলাম প্রধান, স্বতন্ত্র প্রার্থী গোয়ালডিহি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শাহ আব্বাস আরেফিন আহমেদ। সহ অন্যান্য কর্মকর্তা ও সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।