ঢাকা   মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬
আত্রাই বার্তা

রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোকছেদার রহমানের দাফনকার্য সম্পন্ন

দিনাজপুর জেলাধীন খানসামা উপজেলার ১নং আলোকঝাড়ী ইউনিয়নের জাহাঙ্গীর পুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোকছেদার রহমানের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়েছে।

শুক্রবার রাতে উপজেলার হ্যালিপ্যাড মাঠে উপজেলা প্রশাসন,উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল শ্রদ্ধাঞ্জলী অর্পণ ও শ্রদ্ধা জ্ঞাপন করে।এরপর উপজেলা ইউএনও রাশিদা আক্তার এর উপস্থিতিতে দিনাজপুর জেলা পুলিশের একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করা শেষে জানাজা নামাজ অনুষ্ঠিত হয়।

এরপর পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়।এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নৌকা মার্কা প্রার্থী সফিউল আযম চৌধুরী লায়ন,সহ সভাপতি সাইফুল ইসলাম,ধর্ম বিষয়ক মোকছেদার রহমান সহ উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল,আওয়ামী লীগ,অঙ্গ সহযোগী সংগঠন ও বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, শুভাকাঙ্ক্ষী এবং স্থানীয় মুসল্লি গণ।

আত্রাই বার্তা

মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬

রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোকছেদার রহমানের দাফনকার্য সম্পন্ন

প্রকাশের তারিখ : ২১ মে ২০২২

featured Image

দিনাজপুর জেলাধীন খানসামা উপজেলার ১নং আলোকঝাড়ী ইউনিয়নের জাহাঙ্গীর পুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোকছেদার রহমানের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়েছে।

শুক্রবার রাতে উপজেলার হ্যালিপ্যাড মাঠে উপজেলা প্রশাসন,উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল শ্রদ্ধাঞ্জলী অর্পণ ও শ্রদ্ধা জ্ঞাপন করে।এরপর উপজেলা ইউএনও রাশিদা আক্তার এর উপস্থিতিতে দিনাজপুর জেলা পুলিশের একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করা শেষে জানাজা নামাজ অনুষ্ঠিত হয়।

এরপর পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়।এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নৌকা মার্কা প্রার্থী সফিউল আযম চৌধুরী লায়ন,সহ সভাপতি সাইফুল ইসলাম,ধর্ম বিষয়ক মোকছেদার রহমান সহ উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল,আওয়ামী লীগ,অঙ্গ সহযোগী সংগঠন ও বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, শুভাকাঙ্ক্ষী এবং স্থানীয় মুসল্লি গণ।

আত্রাই বার্তা

সম্পাদক : মোঃ মোজাফফর হোসেন, বার্তা সম্পাদক শেখ নেছারুল ইসলাম
কপিরাইট © ২০২৬ আত্রাই বার্তা । সর্বস্বত্ব সংরক্ষিত