ঠাকুরগাঁওয়ে মাটি খুঁড়তে গিয়ে মিললো মুক্তিযুদ্ধে ব্যবহৃত ২৭ অস্ত্র
ঠাকুরগাঁও জেলার পৌর শহরের আশ্রমপাড়ায় পুরাতন ভবন ভেঙ্গে নতুন ভবন নির্মাণের জন্য মাটি খুঁড়তে গিয়ে মুক্তিযুদ্ধের সময় ব্যবহৃত ২৭টি পরিত্যক্ত অস্ত্র উদ্ধার করেছে ঠাকুরগাঁও থানা পুলিশ।আজ মঙ্গলবার (১৭ মে) বিকেল ৩ টার দিকে অস্ত্রগুলো উদ্ধার করা হয়।
বিষয়টি আত্রাই বার্তাকে নিশ্চিত করেছেন ঠাকুরগাঁও জেলা পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন।স্থানীয়রা সুত্রে জানা যায় এখানে নাজির হাওলাদার নামের এক বীর মুক্তিযোদ্ধার একটি পুরাতন ভবন ছিল। সেই ভবনটি ভেঙে নতুন করে নির্মাণের জন্য কাজ শুরু করেছেন তার নাতি হানিফ। মঙ্গলবার দুপুরে মাটি খোঁড়ার কাজ করছিলেন শ্রমিকরা।
এমন সময় অস্ত্র দেখতে পেয়ে তারা পুলিশে খবর দেন। পুলিশ এসে এখন পর্যন্ত ২৭টি অস্ত্র উদ্ধার করে।ঠাকুরগাঁও জেলার পুলিশ সুপার জাহাঙ্গীর হোসেন বলেন, অস্ত্রগুলো পরিত্যক্ত পাওয়া গেছে এগুলো প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মুক্তিযুদ্ধের সময় এগুলো ব্যবহৃত হয়েছিল।তিনি আরও বলেন, অস্ত্র আরও আছে কি না তা জানতে পুলিশ কাজ করছে। ভবনের মালিককে খবর দেওয়া হয়েছে। তিনি পঞ্চগড়ে থাকায় আসতে দেরি হচ্ছে। আমরা তার জন্য অপেক্ষা করছি।