ঢাকা   মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬
আত্রাই বার্তা

প্রাইভেটকারের ফুরিয়ে যাওয়া তেল আনতে গিয়ে ৩ জনের মৃত্যু

দিনাজপুর জেলার বিরল উপজেলায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে এক ইউপি সদস্য সহ একই মোটরসাইকেলে থাকা ৩ জনের মৃত্যুর ঘটনা ঘটে।জানা যায় প্রাইভেটকারের ফুরিয়ে যাওয়া তেল আনতে গিয়ে এ ঘটনা ঘটে। রবিবার রাত সাড়ে ১২টায় দিনাজপুর-বোচাগঞ্জ সড়কের বিরল উপজেলার মঙ্গলপুরচেয়ারম্যানের বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সুত্রে জানা যায়, রবিবার দিবাগত রাতে ইউপি সদস্য মো. রাকিব ও তাসিমসহ ৪ জন একটি প্রাইভেটকারে দিনাজপুর শহর থেকে বোচাগঞ্জের দিকে যাচ্ছিলেন। বিরলের মঙ্গলপুর এলাকায় গিয়ে তাদের প্রাইভেটকারের তেল শেষ হয়ে যায়।তাদের গাড়ির তেল শেষ হওয়ার কারনে ২/৩ কিলোমিটার দূরের তেল পাম্প থাকায় মটরসাইকেল আরোহী সাদমিন ওসমান এর সাহায্য চান এবং তেল নিয়ে আসার পথে বিরল উপজেলার মঙ্গলপুর চেয়ারম্যানের বাজার রোড এলাকায় বোচাগঞ্জগামী একটি ট্রাক তাদের চাপা দিয়ে চলে যায়। 

এতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তিনজন প্রাণ হারান।নিহতরা হলেন,বোচাগঞ্জ উপজেলার দৌলা গ্রামের আব্দুল আজিজ বাবুর ছেলে স্থানীয় ইউপি সদস্য মো. রাকিব (৩৫), ঠাকুরগাঁও জেলার রানীশংকৈল পৌর এলাকার নওহেদ আলীর ছেলে মো. তাসিম (১৪) ও দিনাজপুর শহরের গুড়গোলা মহল্লার ওসমান গনির ছেলে সাদবিন ওসমান(২৪)।

এ বিষয়ে বিরল উপজেলার মঙ্গলপুর পুলিশ তদন্ত অফিসার ইনচার্জ হাফিজ মো. রায়হান আলী এ দুর্ঘটনার তথ্য নিশ্চিত করেন।

আত্রাই বার্তা

মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬

প্রাইভেটকারের ফুরিয়ে যাওয়া তেল আনতে গিয়ে ৩ জনের মৃত্যু

প্রকাশের তারিখ : ১৬ মে ২০২২

featured Image

দিনাজপুর জেলার বিরল উপজেলায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে এক ইউপি সদস্য সহ একই মোটরসাইকেলে থাকা ৩ জনের মৃত্যুর ঘটনা ঘটে।জানা যায় প্রাইভেটকারের ফুরিয়ে যাওয়া তেল আনতে গিয়ে এ ঘটনা ঘটে। রবিবার রাত সাড়ে ১২টায় দিনাজপুর-বোচাগঞ্জ সড়কের বিরল উপজেলার মঙ্গলপুরচেয়ারম্যানের বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সুত্রে জানা যায়, রবিবার দিবাগত রাতে ইউপি সদস্য মো. রাকিব ও তাসিমসহ ৪ জন একটি প্রাইভেটকারে দিনাজপুর শহর থেকে বোচাগঞ্জের দিকে যাচ্ছিলেন। বিরলের মঙ্গলপুর এলাকায় গিয়ে তাদের প্রাইভেটকারের তেল শেষ হয়ে যায়।তাদের গাড়ির তেল শেষ হওয়ার কারনে ২/৩ কিলোমিটার দূরের তেল পাম্প থাকায় মটরসাইকেল আরোহী সাদমিন ওসমান এর সাহায্য চান এবং তেল নিয়ে আসার পথে বিরল উপজেলার মঙ্গলপুর চেয়ারম্যানের বাজার রোড এলাকায় বোচাগঞ্জগামী একটি ট্রাক তাদের চাপা দিয়ে চলে যায়। 

এতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তিনজন প্রাণ হারান।নিহতরা হলেন,বোচাগঞ্জ উপজেলার দৌলা গ্রামের আব্দুল আজিজ বাবুর ছেলে স্থানীয় ইউপি সদস্য মো. রাকিব (৩৫), ঠাকুরগাঁও জেলার রানীশংকৈল পৌর এলাকার নওহেদ আলীর ছেলে মো. তাসিম (১৪) ও দিনাজপুর শহরের গুড়গোলা মহল্লার ওসমান গনির ছেলে সাদবিন ওসমান(২৪)।

এ বিষয়ে বিরল উপজেলার মঙ্গলপুর পুলিশ তদন্ত অফিসার ইনচার্জ হাফিজ মো. রায়হান আলী এ দুর্ঘটনার তথ্য নিশ্চিত করেন।

আত্রাই বার্তা

সম্পাদক : মোঃ মোজাফফর হোসেন, বার্তা সম্পাদক শেখ নেছারুল ইসলাম
কপিরাইট © ২০২৬ আত্রাই বার্তা । সর্বস্বত্ব সংরক্ষিত