পল্লী ইসলামী সংস্থার বিভিন্ন কার্যক্রম পরিদর্শনে রংপুর রেঞ্জের ডিআইজি
এসডিএফ,পল্লী ইসলামী সংস্থা ও রয়েল ট্রেডিং কর্পোরেশন এর যৌথ উদ্যোপল্লীগে দিনাজপুর জেলার চিনিরবন্দর এবং খানসামা উপজেলায় উদ্যোক্তা সৃষ্টির লক্ষ্যে পল্লী ইসলামী সংস্থার নির্বাহী পরিচালক জনাব লিওন চৌধুরীর আহব্বানে ডিআইজি শাফিউর রহমান মিজান বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম পরিদর্শন করেন।
এবং তিনি খানসামা উপজেলায় একটি চুল কারখানা উদ্বোধন করেন। এ সময় তিন প্রতিষ্ঠানের পক্ষে সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা খানসামা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা রুহুল কুদ্দুস চৌধুরী। এবং প্রতিষ্ঠানের পক্ষে প্রতিনিধিত্ব করেন পল্লী ইসলামী সংস্থার চেয়ারম্যান মোঃ মোনাজাত চৌধুরী মিলন । এসডিএফ এর পক্ষে পরিচালক , প্রশাসন ও যোগাযোগ মোহাম্মদ আজমল হাবিব চৌধুরি জুয়েল ।পরিচালক প্রকল্প মোঃ শফিকুল ইসলাম চৌধুরী। পরিচালক এডমিন ও আইটি মোঃ ইমরুল হক। রয়েল ট্রেডিং কর্পোরেশন এর পক্ষে চেয়ারম্যান মোঃ রবিউল ইসলাম ।
লিয়ন চৌধুরী উদ্যোগে ডিআইজি মহোদয়ের শিক্ষা কার্যক্রম গতিশীল রাখার জন্য চিনিরবন্দর উপজেলায় আমেনা বাকী রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজ পরিদর্শন করেন । সেখান থেকে খানসামায় উদ্যোক্তা সৃষ্টির লক্ষ্যে চুল কারখানা উদ্বোধন করেন, পরিশেষে পণ্য উৎপাদনকারী ও বিপণনকারী প্রতিষ্ঠান রয়েল ট্রেডিং কর্পোরেশন চেয়ারম্যানের কার্যালয়ে দিকনির্দেশনা আলোচনা এবং পরবর্তী করণীয় সম্পর্কে ধারণা প্রদান করে সফর সমাপ্তি করেন। এসময় উপস্থিত ছিলেন বীরগঞ্জ সার্কেল এসপি খোদাদাদ সুমন ও খানসামা থানা অফিসার ইনচার্জ কামাল হোসেন।