ঢাকা   মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬
আত্রাই বার্তা

ফুলপুরে সাবেক মেয়র প্রার্থীর বিরুদ্ধে ধর্ষণ মামলা

ময়মনসিংহের ফুলপুর পৌরসভার সাবেক মেয়র প্রার্থী এম এইচ ইউসুফ (৪২) এর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনে মামলা করেছেন তারই সাবেক স্ত্রী মোছাঃ আফরিনা রহমান (২২)। মামলার তথ্য মতে জানা যায়, ফুলপুর পৌরসভার ৯ নং ওয়ার্ডের আমুয়াকান্দার বাসিন্দা এম এইচ ইউসুফ। 

বিগত ২০১৪ সালে একই পৌরসভার ৬ নং ওয়ার্ডের বাসিন্দা মোছাঃ আফরিনা রহমান (২২) কে বিয়ে করেন এম এইচ ইউসুফ (৪২)। দাম্পত্য জীবনে তাদের ঘরে জন্ম নেয় তাহামিদ (৬) নামের একটি ছেলে সন্তান। পরবর্তীতে সংসার জীবনে নানা কারণে স্বামী- স্ত্রীর মধ্যে কলহের জেরে ২০১৮ সালে তাদের মধ্যে বিবাহ বিচ্ছেদ ঘটে। পরে ২০১৯ সালে মানিক আহম্মেদ ডলারের সাথে মোছাঃ আফরিনা রহমানের দ্বিতীয় বিবাহ হয়। 

মানিক আহাম্মেদ ডলারের সাথে বিবাহ বন্ধনে থাকা অবস্থায় বিভিন্ন প্রলোভন দেখিয়ে ডলারকে ডিভোর্স দিতে সাবেক স্ত্রী মোছাঃ আফরিনা রহমানকে বাধ্য করে ইউসুফ। পরে বিবাহের বিশ্বাস জন্মাইয়া একাধিক বার বিভিন্ন জায়গায় বহুবার তাকে ধর্ষণ করে আসামী ইউসুফ। গত ৩ মে মঙ্গলবার (ঈদের দিন) ইউসুফ তার সাবেক স্ত্রী মোছাঃ আফরিনা রহমানকে খবর দিয়ে আমুয়াকান্দায় তার নিজ হাফ বিল্ডিং বাসায় আনে এবং একাধিকবার ধর্ষণ করে। তখন তাকে বিবাহ করতে বললে ইউসুফ বিভিন্ন টালবাহানা করে এবং বিবাহ করতে অস্বীকৃতি জানায়। 

পরে ৬ ই মে শুক্রবার ফুলপুর থানায় ধর্ষণ মামলা দায়ের করেন ভিকটিম। এ ব্যাপারে ফুলপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ বিষয়ে একটি ধর্ষণ মামলা হয়েছে। মামলাটি এফআইআর করা হয়েছে। আসামী গ্রেফতারের চেষ্টা চলছে। উল্লেখ্য যে, বিগত দিনে এম এইচ ইউসুফ ফুলপুর পৌরসভা নির্বাচনে মেয়র পদে ২ বার অংশগ্রহণ করে বিপুল ভোটে পরাজিত হয়।

আত্রাই বার্তা

মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬

ফুলপুরে সাবেক মেয়র প্রার্থীর বিরুদ্ধে ধর্ষণ মামলা

প্রকাশের তারিখ : ০৮ মে ২০২২

featured Image

সম্পাদক : মোঃ মোজাফফর হোসেন, বার্তা সম্পাদক শেখ নেছারুল ইসলাম
কপিরাইট © ২০২৬ আত্রাই বার্তা । সর্বস্বত্ব সংরক্ষিত