ঢাকা   মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬
আত্রাই বার্তা

ফুলপুরে ধান কাটার শ্রমিকের সংকট, দুশ্চিন্তায় কৃষক

ময়মনসিংহের ফুলপুরে বোরো ধান কাটা শুরু হয়েছে। ধানের বাম্পার ফলনেও কৃষকের মুখে হাসি নেই। দু:শ্চিন্তা কাটছে না কিছুতেই। শ্রমিক না আসায় ধান কাটা নিয়ে দু:শ্চিন্তায় পড়েছে কৃষকরা। 

উপজেলায় এবছর বোরো ধানের বাম্পার ফলন হয়েছে।কয়েক দিন ধরে ধান কাটা শুরু হলেও অনেক কৃষক ই শ্রমিক সংকটের কারনে ধান কাটতে পারছেন না। পার্শ্ববর্তী উপজেলা দৌবাউড়া,হালুয়াঘাট ও বিক্রমপুর সহ গ্রামগঞ্জ বিভিন্ন স্থান থেকে ধান কাটার জন্য শ্রমিক নিয়ে আসা হচ্ছে।

কিন্তু শ্রমিকের বেতন ১২০০/১৪০০টাকা তাও যেন শ্রমিক পাওয়া কঠিন।উপজেলার বিভিন্ন এলাকার ধান ক্ষেত ঘুরে দেখা গেছে, শত শত হেক্টর জমির ধান পাঁকার পরও শ্রমিক সংকটের কারনে কাটতে পারছেন না। উপজেলার ৪নং সিংহেশ্বর ইউনিয়নের বওলাকান্দা এলাকার কৃষক নাজিম উদ্দীন বলেন,৮ বিঘা জমিতে বোরো ধান রোপণ করেছেন।ফলন ভালো হওয়ায় ন্যায্যমূল্য পাবেন বলে জানান তিনি।তবে শ্রমিক সংকটের কারনে পাঁকা ধান কাটতে পারছেন না।ক্ষেতেই নষ্ট হচ্ছে ধান। 

সদর ইউনিয়নের বনগাঁও গ্রামের কৃষক চাঁন মিয়া বলেন, এবার ১৫ বিঘা জমিতে বোরো ধানের আবাদ করেছেন। ফলনও হয়েছে ভালো। কিন্তু শ্রমিক সংকটের কারনে এখনও ধান কাটতে পারেননি তিনি। উপজেলার পয়ারী এলাকার সলিম উদ্দিন জানান, ৬ বিঘা জমিতে বোরো ধান রোপণ করেছেন। প্রায় সব জমির ধান ই পাঁকা শেষ । কিন্তু শ্রমিক সংকটের কারনে ধান কাটা নিয়ে চিন্তায় আছেন। উপজেলা কৃষি অফিস সুত্রে জানা যায়, চলতি মৌসুমে উপজেলায় বোরো ধানের বাম্পার ফলন হয়েছে। 

পোঁকা মাকড়ের আক্রমণ না থাকায় সঠিক সময়ে ধান কেটে ঘরে তুলতে পারবেন কৃষকরা। উপজেলা কৃষি সম্প্রাসারণ কর্মকর্তা কামরুল হাসান কামু বলেন, চলতি মৌসুমে ২২ হাজার ৩৫৫ হেক্টর জমিতে বোরো ধান চাষ করা হয়েছে। বাম্পার ফলন হওয়ায় খুশি কৃষকরা। এবার ধানের দাম বেশি হওয়ায় আগামী বছর বোরো ধানের আবাদ বাড়বে।

আত্রাই বার্তা

মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬

ফুলপুরে ধান কাটার শ্রমিকের সংকট, দুশ্চিন্তায় কৃষক

প্রকাশের তারিখ : ০৮ মে ২০২২

featured Image

সম্পাদক : মোঃ মোজাফফর হোসেন, বার্তা সম্পাদক শেখ নেছারুল ইসলাম
কপিরাইট © ২০২৬ আত্রাই বার্তা । সর্বস্বত্ব সংরক্ষিত