ঢাকা   মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬
আত্রাই বার্তা

দর্শনার্থীদের পদচারণায় মুখরিত খানসামা উপজেলা শিশুপার্ক

ঈদুল ফিতরের ছুটিতে পর্যটকদের পদচারণায় মুখরিত খানসামা উপজেলার নান্দনিক শিশুপার্ক। গত দুই বছর মহামারি করোনার কারণে এর মধ্য মহামারির মন্দা কাটিয়ে এবারের ঈদে ভীড় জমাচ্ছে পর্যটন প্রেমিরা।কিন্ত এই বছর সরকারি ভাবে বিধিনিষেধ না থাকা সত্ত্বে বছরের অন্যান্য দিনের তুলনায় ঈদের দিনে পর্যটকের সংখ্যা অনেকটা বেশি দেখা যাচ্ছে।এছাড়াও পার্কের ভেতরে থাকা বিভিন্ন পশু পাখির সাথেও তুলেছেন ছবি ও সেলফি। এদিকে শিশুদের ভিড় বেড়ে যাওয়ায় পার্কের ফটকে লম্বা লাইন দেখা যায়। 

এ সময় শিশুদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে শিশুপার্কটি। বিভিন্ন রাইডে চড়ে ও খোলামেলা পরিবেশ পেয়ে আনন্দে মেতে ওঠেছে শিশুরা। শিশুদের সঙ্গে অনেক অভিভাবককেও আনন্দে মেতে উঠতে দেখা যায়। শিশুদের শারিরীক ও মানষিক বিকাশে এই শিশু পার্ক। 

পার্কে শিশু ও দর্শনার্থীরা শুধু বিনোদন ও বেড়ানোয় নয়, হারিয়ে যাওয়া বিভিন্ন পশু-পাখির ছবির সাথে পরিচিত ও শিক্ষা গ্রহণও করতে পারবেন। আছে বিভিন্ন ধরনের খেলনাও।নীলফামারী ও চিরিরবন্দর এর দর্শনার্থীদের সাথে কথা বললে তারা বলেন এরকম একটা বিনোদন কেন্দ্র থাকলে শিশুদের এই বিনোদনের মধ্যদিয়ে তাদের মনের বিনোদনের খোরাক যোগাবে, এবং তারা লেখাপড়ায় আগ্রহী হবেন।উপজেলায় কর্মরত বিভিন্ন কর্মকর্তা,কর্মচারী ও স্থানীয়রা জানান, ধন্যবাদ জানাই খানসামা উপজেলার সাবেক উপজেলা নির্বাহী অফিসার আহমেদ মাহবুব-উল ইসলাম স্যারকে তিনি এধরনের একটা পার্ক তৈরি করার জন্য। ঈদের দিনে এই শিশু পার্কটিতে হাজারো মানুষের ঢল নেমেছিল, আর এই রকম দৃশ্য দেখতে বেশ মজাই লাগছিল কিন্তু যার জন্য আজ এই শিশু পার্কটি হয়েছিল সেই মানবিক মানুষটি আজ এই উপজেলায় নেই; আজকের এই দিনে খানসামাবাসী সেই মানুষটিকে অনেক বেশি মনে করছে। 

দোয়া রাখি তিনি যেন যেখানেই থাকেন ভালো থাকেন আর এই রকম ভাবে এলাকার শিশু সহ সকল ধরনের মানুষের জন্য এই রকম বিনোদন কেন্দ্র গড়ে তোলেন।খানসামা উপজেলা চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) এটিএম সুজাউদ্দিন লুহিন শাহ বলেন,ঈদুল ফিতরের কারণে ‘শিশু পার্কটিতে দর্শনার্থীর ভীড় বেড়েছে। এখানকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি ভাল থাকায় নিরাপত্তার বিষয়ে কোনো সমস্যা নেই । 

এ ছাড়া বহিরাগত দর্শনার্থীরা যাতে নির্বিঘ্নে ঘোরাফেরা করতে পারে তার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য সদা তৎপর রয়েছে। এবং আমি মনে করি এই পার্ক নিঃসন্দেহে ভ্রমণ পিপাসুদের মনের খোরাক যোগাবে।

আত্রাই বার্তা

মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬

দর্শনার্থীদের পদচারণায় মুখরিত খানসামা উপজেলা শিশুপার্ক

প্রকাশের তারিখ : ০৮ মে ২০২২

featured Image

সম্পাদক : মোঃ মোজাফফর হোসেন, বার্তা সম্পাদক শেখ নেছারুল ইসলাম
কপিরাইট © ২০২৬ আত্রাই বার্তা । সর্বস্বত্ব সংরক্ষিত