ঢাকা   মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬
আত্রাই বার্তা

ফুলপুর উপজেলা জাতীয় পার্টির কমিটি গঠন

ফুলপুর উপজেলা জাতীয় পার্টির কমিটি গঠন

ময়মনসিংহের ফুলপুর উপজেলা জাতীয় পার্টির পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।গত ৪ এপ্রিল বুধবার জাতীয় পার্টি ফুলপুর উপজেলা শাখার ৭১ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন হয়েছে মর্মে জেলা জাতীয় পার্টির দপ্তর সম্পাদক ওয়াহিদুজ্জামান আরজু প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে নিশ্চিত করেন।

তিনি আরও জানান, উপজেলা জাতীয় পার্টির সাবেক সভাপতি ও জেলা জাতীয় পার্টির সহ-সভাপতি নুর মুহাম্মদ নুরু , কেন্দ্রীয় জাতীয় পার্টির সদস্য মোঃ আবুল কাসেম ও কেন্দ্রীয় জাতীয় পার্টির সদস্য মোঃ জাহিদুল ইসলাম পাপ্পু সহ ফুলপুর উপজেলা জাতীয় পার্টির স্থানীয় পর্যায়ের সিনিয়র নেতৃবৃন্দ প্রস্তাবিত কমিটি অনুমোদনের জন্য জোর সুপারিশ গুরুত্বের সাথে বিবেচনা করে ময়মনসিংহ জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ও জাতীয় পার্টির অতিরিক্ত মহাসচিব ফখরুল ইমাম এমপি অনুমোদন দেন। 

উক্ত কমিটিতে এনায়েত হোসেন মন্ডলকে সভাপতি ও জুলহাস উদ্দিন আহমেদকে সাধারণ সম্পাদকের দায়িত্ব প্রদান করা হয়। নব নির্বাচিত সভাপতি এনায়েত হোসেন মন্ডল বলেন, আগামী দিনে ফুলপুর উপজেলা জাতীয় পার্টিকে সুসংগঠিত করে আমার উপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করার চেষ্টা করবো। তিনি সকলের সহযোগিতা প্রত্যাশা করেন।

আত্রাই বার্তা

মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬

ফুলপুর উপজেলা জাতীয় পার্টির কমিটি গঠন

প্রকাশের তারিখ : ০৬ মে ২০২২

featured Image

সম্পাদক : মোঃ মোজাফফর হোসেন, বার্তা সম্পাদক শেখ নেছারুল ইসলাম
কপিরাইট © ২০২৬ আত্রাই বার্তা । সর্বস্বত্ব সংরক্ষিত