ঢাকা   মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬
আত্রাই বার্তা

রংপুরে মাইক্রোবাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ৫

রংপুর সদরের পাগলাপীর এলাকায় মাইক্রোবাসের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। বুধবার (৪ মে) সন্ধ্যায় সদর উপজেলার পাগলাপীর সলেয়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। রংপুর সদর কোতোয়ালি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। 

নিহতরা হলেন- তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি খাড়ুয়াবাধা গ্রামের আমজাদ হোসেন (৫০), ইকরচালীর দোহাজারী ছুটহাজীপুর গ্রামের মাহিন্দ্রাচালক ছেয়াদুল ইসলাম ছোপড়া (৩৭) ও নাজমা বেগম (৩৫)। বাকি দুইজনের নাম-পরিচয় এখনও জানা যায়নি। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছিল। এদের নাজমা বেগম নামে একজনসহ আরও দুইজনের মৃত্যু হয়েছে। 

নিহতদের মরদেহ তারাগঞ্জ হাইওয়ে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। তারাগঞ্জ হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব মোর্শেদ জানান, নিহতদের মধ্যে দুইজনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। আহতদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

আত্রাই বার্তা

মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬

রংপুরে মাইক্রোবাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ৫

প্রকাশের তারিখ : ০৪ মে ২০২২

featured Image

রংপুর সদরের পাগলাপীর এলাকায় মাইক্রোবাসের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। বুধবার (৪ মে) সন্ধ্যায় সদর উপজেলার পাগলাপীর সলেয়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। রংপুর সদর কোতোয়ালি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। 

নিহতরা হলেন- তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি খাড়ুয়াবাধা গ্রামের আমজাদ হোসেন (৫০), ইকরচালীর দোহাজারী ছুটহাজীপুর গ্রামের মাহিন্দ্রাচালক ছেয়াদুল ইসলাম ছোপড়া (৩৭) ও নাজমা বেগম (৩৫)। বাকি দুইজনের নাম-পরিচয় এখনও জানা যায়নি। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছিল। এদের নাজমা বেগম নামে একজনসহ আরও দুইজনের মৃত্যু হয়েছে। 

নিহতদের মরদেহ তারাগঞ্জ হাইওয়ে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। তারাগঞ্জ হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব মোর্শেদ জানান, নিহতদের মধ্যে দুইজনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। আহতদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

আত্রাই বার্তা

সম্পাদক : মোঃ মোজাফফর হোসেন, বার্তা সম্পাদক শেখ নেছারুল ইসলাম
কপিরাইট © ২০২৬ আত্রাই বার্তা । সর্বস্বত্ব সংরক্ষিত