ঢাকা   মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬
আত্রাই বার্তা

পঞ্চগড়ে সড়ক দুর্ঘটনায় নিহত ৩

পঞ্চগড়ে সড়ক দুর্ঘটনায় নিহত ৩

পঞ্চগড়ে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিনজন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বুধবার (৪ মে) বিকালে সদর উপজেলার অমরখানা ইউনিয়নের মডেলহাট এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।

 নিহতরা হলেন- সদর উপজেলার হাফিজাবাদ ইউনিয়নের খালপাড়া জিয়াবাড়ি এলাকার পয়কাম ইসলামের ছেলে নতুন ইসলাম (১৮), তারেক বিল্লালের ছেলে শিশির (১৮), আব্বাস আলীর ছেলে আবু বক্কর সিদ্দীক (১৬)। 

পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ মিয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, বিকালে নতুন, শিশির ও সিদ্দীক মোটরসাইকেল যোগে মডেলহাট বাজার থেকে মজারাজা দিঘীতে বেড়াতে যাচ্ছিলেন। পথিমধ্যে মডেলহাট এলাকায় অপরদিক থেকে আসা আরেকটি মোটরসাইকেলে সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। 

এসময় স্থানীয়রা তাদের দ্রুত উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ড. রুকসানা তাদের মৃত ঘোষণা করেন।

আত্রাই বার্তা

মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬

পঞ্চগড়ে সড়ক দুর্ঘটনায় নিহত ৩

প্রকাশের তারিখ : ০৪ মে ২০২২

featured Image

পঞ্চগড়ে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিনজন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বুধবার (৪ মে) বিকালে সদর উপজেলার অমরখানা ইউনিয়নের মডেলহাট এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।

 নিহতরা হলেন- সদর উপজেলার হাফিজাবাদ ইউনিয়নের খালপাড়া জিয়াবাড়ি এলাকার পয়কাম ইসলামের ছেলে নতুন ইসলাম (১৮), তারেক বিল্লালের ছেলে শিশির (১৮), আব্বাস আলীর ছেলে আবু বক্কর সিদ্দীক (১৬)। 

পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ মিয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, বিকালে নতুন, শিশির ও সিদ্দীক মোটরসাইকেল যোগে মডেলহাট বাজার থেকে মজারাজা দিঘীতে বেড়াতে যাচ্ছিলেন। পথিমধ্যে মডেলহাট এলাকায় অপরদিক থেকে আসা আরেকটি মোটরসাইকেলে সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। 

এসময় স্থানীয়রা তাদের দ্রুত উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ড. রুকসানা তাদের মৃত ঘোষণা করেন।

আত্রাই বার্তা

সম্পাদক : মোঃ মোজাফফর হোসেন, বার্তা সম্পাদক শেখ নেছারুল ইসলাম
কপিরাইট © ২০২৬ আত্রাই বার্তা । সর্বস্বত্ব সংরক্ষিত