ঢাকা   মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬
আত্রাই বার্তা

দিনাজপুরে এশিয়ার সবচেয়ে বড় ঈদগাহে ৬ লাখ মুসল্লির নামাজ আদায়

এশিয়া মহাদেশের সবচেয়ে বড় ঈদগাহ ময়দান দিনাজপুরের গোর-এ শহীদ বড় ময়দানে একসঙ্গে ঈদুল ফিতরের জামাতে শরিক হয়েছেন ৬ লাখ মুসল্লি। মঙ্গলবার (৩ মে) সকাল ৯টায় এই নামাজে ইমামতি করেন মওলানা শামসুল হক কাসেমী। 

নামাজে অংশগ্রহন করেন জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম, বিচারপতি এম ইনায়েতুর রহিমসহ বিভিন্ন ব্যক্তি। এই নামাজে জেলার ১৩টি উপজেলার পাশাপাশি আশপাশের জেলাগুলো থেকেও মুসল্লিরাও অংশগ্রহন করেন। যেকোন ধরনের পরিস্থিতি মোকাবেলার জন্য আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তৎপর ছিল। 

ঈদের নামাজ অপ্রীতিকর ঘটনা এড়াতে জেলা পুলিশের পক্ষ থেকে ৪ স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। ৬৫৯ জন অস্ত্রধারী পুলিশ সদস্য মাঠে আইনশৃঙ্খলা রক্ষায় কাজ করেছেন। এছাড়াও পুলিশ, র‌্যাব, আনসার, ডিবি, ডিএসবি, এনএসআই, ডিজিএফআই সদস্যরা সাদা পোশাকে ও সাধারন পোশাকে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কাজ করেছে। 

মাঠে ৩০টি সিসি টিভি ক্যামেরা স্থাপন করে সার্বক্ষনিক পর্যবেক্ষণ করা হয়েছে। দিনাজপুর জেলা প্রশাসন সূত্রে জানা যায়, গোর-এ শহীদ বড় ময়দানের আয়তন প্রায় ২২ একর।

আত্রাই বার্তা

মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬

দিনাজপুরে এশিয়ার সবচেয়ে বড় ঈদগাহে ৬ লাখ মুসল্লির নামাজ আদায়

প্রকাশের তারিখ : ০৩ মে ২০২২

featured Image

এশিয়া মহাদেশের সবচেয়ে বড় ঈদগাহ ময়দান দিনাজপুরের গোর-এ শহীদ বড় ময়দানে একসঙ্গে ঈদুল ফিতরের জামাতে শরিক হয়েছেন ৬ লাখ মুসল্লি। মঙ্গলবার (৩ মে) সকাল ৯টায় এই নামাজে ইমামতি করেন মওলানা শামসুল হক কাসেমী। 

নামাজে অংশগ্রহন করেন জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম, বিচারপতি এম ইনায়েতুর রহিমসহ বিভিন্ন ব্যক্তি। এই নামাজে জেলার ১৩টি উপজেলার পাশাপাশি আশপাশের জেলাগুলো থেকেও মুসল্লিরাও অংশগ্রহন করেন। যেকোন ধরনের পরিস্থিতি মোকাবেলার জন্য আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তৎপর ছিল। 

ঈদের নামাজ অপ্রীতিকর ঘটনা এড়াতে জেলা পুলিশের পক্ষ থেকে ৪ স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। ৬৫৯ জন অস্ত্রধারী পুলিশ সদস্য মাঠে আইনশৃঙ্খলা রক্ষায় কাজ করেছেন। এছাড়াও পুলিশ, র‌্যাব, আনসার, ডিবি, ডিএসবি, এনএসআই, ডিজিএফআই সদস্যরা সাদা পোশাকে ও সাধারন পোশাকে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কাজ করেছে। 

মাঠে ৩০টি সিসি টিভি ক্যামেরা স্থাপন করে সার্বক্ষনিক পর্যবেক্ষণ করা হয়েছে। দিনাজপুর জেলা প্রশাসন সূত্রে জানা যায়, গোর-এ শহীদ বড় ময়দানের আয়তন প্রায় ২২ একর।

আত্রাই বার্তা

সম্পাদক : মোঃ মোজাফফর হোসেন, বার্তা সম্পাদক শেখ নেছারুল ইসলাম
কপিরাইট © ২০২৬ আত্রাই বার্তা । সর্বস্বত্ব সংরক্ষিত