ঢাকা   মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬
আত্রাই বার্তা

ফুলপুরে ক্রেতাদের উপস্থিতিতে মুখরিত হয়ে উঠেছে ঈদ বাজার

ময়মনসিংহের ফুলপুরে জমে উঠেছে ঈদ বাজার। করোনার ধাক্কায় গত দুই বছর বিবর্ণ ছিলো ঈদবাজার। কেনাকাটা তেমন হয়নি গেলো চার ঈদে। তবে এবার পরিস্থিতিটা একটু ভিন্ন। করোনা সংক্রমণ অনেকটাই কমে আসা ও বিধিনিষেধ না থাকায় মানুষজন ঈদে কেনাকাটা করতে হাটবাজারের বিপণীবিতান ও শপিং মলে ভিড় করছেন। ঈদ ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে ক্রেতাদের উপস্থিতিতে মুখরিত হয়ে উঠেছে পোশাকের বাজার। বেচাকেনা জমে উঠায় বেশ ব্যস্ত সময় পার করছে ফুলপুরের পৌর বিপণী বিতানগুলো। মার্কেট ঘুরে দেখা যায়- বাহারি কারুকাজ, হাতের নকশা, ব্লক, নানা রঙের কাপড়ে রঙের ছাপসহ বিভিন্ন রঙিন নতুন পোশাকে সেজেছে বিপণী বিতানগুলো। এসেছে নতুন নতুন কালেকশনও। এবার স্থান পেয়েছে মেয়েদের কাঁচা বাদাম ড্রেস। নতুন নতুন পোশাকে আবারও ঈদকে রঙিন করে তোলার এই তো সুযোগ এসেছে সামনে। পবিত্র ঈদ উল ফিতরের বাকি হাতেগোনা আর কয়েকদিন। মুসলিম সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদ উল ফিতরকে ঘিরে বর্ণিল সাজে সেজেছে ফুলপুর উপজেলার হাটবাজারগুলো। প্রতিটি মার্কেট আর শপিং মলে লাল-নীল বাতির আলোয় উজ্জ্বল এই বাজারগুলো। সকাল থেকে রাত অবধি ব্যস্ত সময় পার করছেন ক্রেতা বিক্রেতারা। কেনাকাটায় ছন্দ ফিরে আসায় খুশি ক্রেতা ও বিক্রেতারা। গত দুইবছর করোনার প্রকোপে ব্যবসা হয়নি বললেই চলে।এবার ক্ষতি পুষিয়ে উঠার স্বপ্ন দেখছেন ব্যবসায়ীরা। অপরদিকে প্রিয়জনের জন্য নতুন জামা কিনতে পেরে হাসি ফুটছে ক্রেতাদের মুখেও। সরেজমিনে ঘুরে দেখা যায়, উপজেলার বাস-স্টেশনন্থ মতি মার্কেট,রাজ্জাক নর্থ প্লাজা,মেঘনা সুপার মার্কেট,থানা রোড,আমুয়াকান্দা বাজার সহ মেইন রোডস্থ ফুটপাত এলাকায় ক্রেতাদের উপচে পড়া ভিড়। ভিড় চোখে পড়েছে আবার দর্জির দোকানগুলোতেও। করোনার ধাক্কা কাটিয়ে উঠে দুই বছর পর ব্যবসায় গতি ফিরে আসায় স্বস্তিতে রয়েছেন বিক্রেতারা। উপজেলার রাজ্জাক প্লাজার ব্যবসায়ী সরকার গার্মেন্টস এর মালিক সুমন সরকার বলেন, এবার ঈদে বেচাকেনা ভালো আছে। তবে এখন দিনের বেলায় ক্রেতারা বেশি আসছেন। আশা করছি ঈদের কাছাকাছি সময়ে পুরোদমে বেচাকেনা শুরু হবে।থানা রোডস্থ জুতার দোকানগুলিতেও চলছে সমান তালে বেচাকেনা।আজাদ ফুট ওয়্যার এর মালিক সানোয়ার জাহান পারভেজ বলেন, এবছর বেচাকেনা অনেক ভালো আশাকরছি দুই বছররের লস কাটিয়ে উঠতে পারবো। শপিং করতে আশা ভাইটকান্দি এলাকার জুসনা বেগম, ভাঁশতলার লিমা আক্তার,পয়ারীর রালেছা বেগম জানান, এবার পছন্দের সবকিছুই পাওয়া যাচ্ছে মার্কেটে আর দাম একটু বেশি হলেও পছন্দের জামা কিনেছি। একই বিপণীবিতানের বিক্রেতা আজিজুল জানান, এবারে বিক্রির পরিমাণ বেড়েছে। ক্রেতাদের উপস্থিতি আমাদের আশা বাড়িয়ে তুলেছে। দুই বছর ব্যবসা করতে পারিনি। এবার সে দুঃখ ভুলতে পারবো। এদিকে ঈদ বাজারকে নির্বিঘ্ন করতে তৎপর রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। ফুলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন জানান, রমজানের শুরু থেকেই উপজেলার প্রতিটি মার্কেট ও বিপনি বিতানগুলোতে আইনশৃঙ্খলা বাহিনীরা নজরদারি রাখছে। কোন প্রকার সমস্যা যাতে না হয় সেদিকে ফুলপুর থানা পুলিশের নজর রয়েছে।

আত্রাই বার্তা

মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬

ফুলপুরে ক্রেতাদের উপস্থিতিতে মুখরিত হয়ে উঠেছে ঈদ বাজার

প্রকাশের তারিখ : ২৬ এপ্রিল ২০২২

featured Image

সম্পাদক : মোঃ মোজাফফর হোসেন, বার্তা সম্পাদক শেখ নেছারুল ইসলাম
কপিরাইট © ২০২৬ আত্রাই বার্তা । সর্বস্বত্ব সংরক্ষিত