দিনাজপুরে ট্রাক চাপায় নিহত স্কুল শিক্ষক
শুক্রবার (২২ এপ্রিল) রাত সাড়ে ১০টার সড়ক দুর্ঘটনা প্রাণ হারালো স্কুল শিক্ষকের।
ঘটনাটি ঘটে দিনাজপুর জেলার সরকারি কলেজ মোড়ে অটোরিকশার ধাক্কায় রাস্তায় পড়ে গেলে পেছন থেকে আসা মালবাহী ট্রাকের চাপায় প্রাণ হারিয়েছেন স্কুল সহকারী শিক্ষক বিমল চন্দ্র রায় (৪৬)।
নিহত শিক্ষক ৮ নম্বর শংকরপুর ইউনিয়নের মৃত ধলুর ছেলে। তিনি সদরের গোদাগাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।
ঘটনার প্রত্যক্ষদর্শী , অ্যাডভোকেট ইন্দ্রজিত কুমার রায় অনিক বলেন , আমরা দু’জন দুটি মোটরসাইকেল নিয়ে ভূসিরবন্দর থেকে বিয়ের আশীর্বাদ অনুষ্ঠান শেষে বাসায় ফিরছিলাম। কলেজ মোড়ের কাছাকাছি এলে একটি অটোরিকশা মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে শিক্ষক বিমল রাস্তায় পড়ে যান। এ সময় দশমাইল থেকে ছেড়ে আসা একটি ট্রাকের চাপায় প্রাণ হারান তিনি। পরে ফায়ারসার্ভিস কর্মীরা এসে মরদেহ উদ্ধার করেন।
সদর কোতোয়ালি থানার এসআই কৃষ্ণ বলেন, দুর্ঘটনার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছি। পরে ট্রাকটি জব্দ করে থানায় নেওয়া হয়। ময়নাতদন্তের জন্য মরদেহ এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।