ঢাকা   মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬
আত্রাই বার্তা

মামলা করলেন নিহত নাহিদের বাবা

মামলা করলেন নিহত নাহিদের বাবা
রাজধানীর নিউমার্কেট এলাকায় ঢাকা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে ব্যবসায়ীদের সংঘর্ষের সময় নিহত কুরিয়ারকর্মী নাহিদ হাসানের বাবা বাদী হয়ে হত্যা মামলা করেছেন। বৃহস্পতিবার (২১ এপ্রিল) দিনগত রাত ১২টা ২০ মিনিটের দিকে ডিএমপির রমনা বিভাগের নিউমার্কেট জোনের সহকারী কমিশনার (ওসি) শরিফ মোহাম্মদ ফারুকুজ্জামান এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, নিহত নাহিদের বাবা মো. নাদিম হোসেন বাদী হয়ে নিউ মার্কেট থানায় একটি হত্যা মামলা করেছেন। মামলায় তিনি অজ্ঞাত আসামি উল্লেখ করেন। সংঘর্ষের ঘটনায় এখন পর্যন্ত একটি মামলা হয়েছে। আরও দুটি মামলা হতে পারে। এসি শরিফ মোহাম্মদ ফারুকুজ্জামান বলেন, নিহতের ঘটনায় সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে আসামি শনাক্তের কাজ এরই মধ্যে শুরু হয়েছে। নাহিদকে যারা হত্যার সঙ্গে জড়িত তাদের দ্রুতই আইনের আওতায় আনা হবে।

আত্রাই বার্তা

মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬

মামলা করলেন নিহত নাহিদের বাবা

প্রকাশের তারিখ : ২১ এপ্রিল ২০২২

featured Image
রাজধানীর নিউমার্কেট এলাকায় ঢাকা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে ব্যবসায়ীদের সংঘর্ষের সময় নিহত কুরিয়ারকর্মী নাহিদ হাসানের বাবা বাদী হয়ে হত্যা মামলা করেছেন। বৃহস্পতিবার (২১ এপ্রিল) দিনগত রাত ১২টা ২০ মিনিটের দিকে ডিএমপির রমনা বিভাগের নিউমার্কেট জোনের সহকারী কমিশনার (ওসি) শরিফ মোহাম্মদ ফারুকুজ্জামান এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, নিহত নাহিদের বাবা মো. নাদিম হোসেন বাদী হয়ে নিউ মার্কেট থানায় একটি হত্যা মামলা করেছেন। মামলায় তিনি অজ্ঞাত আসামি উল্লেখ করেন। সংঘর্ষের ঘটনায় এখন পর্যন্ত একটি মামলা হয়েছে। আরও দুটি মামলা হতে পারে। এসি শরিফ মোহাম্মদ ফারুকুজ্জামান বলেন, নিহতের ঘটনায় সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে আসামি শনাক্তের কাজ এরই মধ্যে শুরু হয়েছে। নাহিদকে যারা হত্যার সঙ্গে জড়িত তাদের দ্রুতই আইনের আওতায় আনা হবে।

আত্রাই বার্তা

সম্পাদক : মোঃ মোজাফফর হোসেন, বার্তা সম্পাদক শেখ নেছারুল ইসলাম
কপিরাইট © ২০২৬ আত্রাই বার্তা । সর্বস্বত্ব সংরক্ষিত