ঢাকা   মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬
আত্রাই বার্তা

ফুলপুরে ঈদের আগে নতুন ঘরে পেয়ে মুখে হাসি ফুটলো রোকসানা -মানিক দম্পতির

ময়মনসিংহের ফুলপুরে ছনধরা ইউনিয়নের বাঁশআটি গ্রামের রোকসানা মানিক দম্পতি অন্যের আশ্রয় ছেড়ে এখন থাকবেন দুই কক্ষের দৃষ্টিনন্দন পাকাবাড়িতে।ফুলপুর থানা পুলিশের মাধ্যমে নতুন ঠিকানা পেয়ে আবেগে আপ্লুত এই দম্পত্তি। ‘মুজিব বর্ষের অঙ্গীকার,গৃহহীন থাকবে না একটি পরিবার’- এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফুলপুর থানা পুলিশের সার্বিক তত্তাবধানে দুই রুম বিশিষ্ট ঘর নির্মাণ সম্পন্ন হয়। রবিবার (১০ এপ্রিল) প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পুলিশের আইজিপি বেনজীর আহমেদের ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারা দেশের ন্যায় ফুলপুর থানায় নারী,শিশু,বয়স্ক ও প্রতিবন্ধী হেল্প ডেস্ক এবং বাংলাদেশ পুলিশের মাধ্যমে বাস্তবায়িত গৃহহীনদের জন্য নির্মিত ঘর হস্তান্তর উদ্বোধন করেন।ঘরটি উপকারভোগীর কাছে হস্তান্তর করেন ফুলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন ও ওসি তদন্ত মোঃ আবদুল মোতালেব চৌধুরী। এসময় রোকসানা মানিক দম্পতি পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে পুলিশ বাহিনীর জন্য প্রাণ খুলে দোয়া করেন।

আত্রাই বার্তা

মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬

ফুলপুরে ঈদের আগে নতুন ঘরে পেয়ে মুখে হাসি ফুটলো রোকসানা -মানিক দম্পতির

প্রকাশের তারিখ : ১০ এপ্রিল ২০২২

featured Image
ময়মনসিংহের ফুলপুরে ছনধরা ইউনিয়নের বাঁশআটি গ্রামের রোকসানা মানিক দম্পতি অন্যের আশ্রয় ছেড়ে এখন থাকবেন দুই কক্ষের দৃষ্টিনন্দন পাকাবাড়িতে।ফুলপুর থানা পুলিশের মাধ্যমে নতুন ঠিকানা পেয়ে আবেগে আপ্লুত এই দম্পত্তি। ‘মুজিব বর্ষের অঙ্গীকার,গৃহহীন থাকবে না একটি পরিবার’- এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফুলপুর থানা পুলিশের সার্বিক তত্তাবধানে দুই রুম বিশিষ্ট ঘর নির্মাণ সম্পন্ন হয়। রবিবার (১০ এপ্রিল) প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পুলিশের আইজিপি বেনজীর আহমেদের ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারা দেশের ন্যায় ফুলপুর থানায় নারী,শিশু,বয়স্ক ও প্রতিবন্ধী হেল্প ডেস্ক এবং বাংলাদেশ পুলিশের মাধ্যমে বাস্তবায়িত গৃহহীনদের জন্য নির্মিত ঘর হস্তান্তর উদ্বোধন করেন।ঘরটি উপকারভোগীর কাছে হস্তান্তর করেন ফুলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন ও ওসি তদন্ত মোঃ আবদুল মোতালেব চৌধুরী। এসময় রোকসানা মানিক দম্পতি পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে পুলিশ বাহিনীর জন্য প্রাণ খুলে দোয়া করেন।

আত্রাই বার্তা

সম্পাদক : মোঃ মোজাফফর হোসেন, বার্তা সম্পাদক শেখ নেছারুল ইসলাম
কপিরাইট © ২০২৬ আত্রাই বার্তা । সর্বস্বত্ব সংরক্ষিত