ঢাকা   মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬
আত্রাই বার্তা

দিনাজপুর নবাবগঞ্জে গভীর রাতে গাড়ি চাপায় ছাত্রলীগ নেতাসহ ৩জন নিহত

দিনাজপুরের নবাবগঞ্জে অজ্ঞাতপরিচয় গাড়ির চাপায় ইউনিয়ন ছাত্রলীগের নেতাসহ তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নবাবগঞ্জ-কাঁচদাহ আঞ্চলিক সড়কের আলমনগর বাজারের সামনে বুধবার মধ্যরাতে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন ৩০ বছর বয়সী কিবরিয়া ইসলাম, ২২ বছরের রিমন ইসলাম ও ২৩ বছরের সাব্বির হোসেন। এর মধ্যে কিবরিয়া ইসলাম উপজেলা নারায়নপুর গ্রামের ইয়াসিন আলীর ছেলে ও বিনোদনগর ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক। রিমন উপজেলার উত্তর শ্যামপুর গ্রামের মো. রবিউল ইসলামের ছেলে ও নিহত সাব্বির কাঁচদহ গ্রামের মো. জাহিদুল ইসলামের ছেলে। আত্রাই বার্তাকে তথ্য নিশ্চিত করেছেন নবাবগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো. তাওহিদ। স্থানীয়দের মধ্যে আসিফ জানান, রবিউল, রিমন, সাব্বির তিনজনই নবাবগঞ্জ বাজার থেকে মোটরসাইকেলে করে কাঁচদহ বাজারে যাচ্ছিলেন। পথে আলমনগর বাজারের সামনে পৌঁছালে অজ্ঞাতপরিচয় একটি গাড়ি তাদের মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। নিহত সাব্বিরের চাচাতো ভাই বুলবুল আহমেদ জানান, সাব্বিরসহ অন্য দুজন উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শাহিনুর রহমান সবুজের কাঁচদহ এলাকায় ইজারা করা নদী থেকে বালু উত্তোলনের টাকা কালেকশন করতেন‌‌। প্রতিদিনের মতো গত রাতেও তারা এ কাজে নবাবগঞ্জ গিয়েছিলেন, কিন্তু ফিরে আসতে হলো লাশ হয়ে। পরিদর্শক তাওহিদ বলেন, ‘খবর পেয়ে রাত ৩টার দিকে নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে। কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। গাড়িটিকে আটকের চেষ্টা চলছে। এ ঘটনায় নবাবগঞ্জ থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে।

আত্রাই বার্তা

মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬

দিনাজপুর নবাবগঞ্জে গভীর রাতে গাড়ি চাপায় ছাত্রলীগ নেতাসহ ৩জন নিহত

প্রকাশের তারিখ : ৩১ মার্চ ২০২২

featured Image

সম্পাদক : মোঃ মোজাফফর হোসেন, বার্তা সম্পাদক শেখ নেছারুল ইসলাম
কপিরাইট © ২০২৬ আত্রাই বার্তা । সর্বস্বত্ব সংরক্ষিত