ফুলপুরে ৯৯৯ এ কল পেয়ে বাল্যবিবাহ বন্ধ করলো পুলিশ
আজ ০২/০৩/২২ রোজ বুধবার দুপুর ৩ঃ০০ টায় ৯৯৯ এ কল আসে ফুলপুর উপজেলার কাড়াহা গ্রামে বাল্যবিবাহ হচ্ছে। মেয়ের নাম মোছাঃ হাফছা আকতার (১৫) পিতাঃ নওয়াব আলী। কল পাওযার সাথে সাথে ফুলপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন সহ ডিউটিরত এসআই খাইরুল ইসলাম ও এএসআই রফিকুল ইসলামক ঘটনাস্থলে উপস্থিত হয়ে বিবাহ বন্ধ করেন।
এই ঘটনার সত্যতা নিশ্চিত করে ফুলপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন জানান আমি নিজে বাল্যবিবাহের কুফল সম্পর্কে মেয়েটির অভিবাবককে অবগত করলে মেয়েটির অভিবাবক তাদের ভুল বুঝতে পারে। এবং তারা প্রতিজ্ঞা করে ১৮ বছর পূর্ণ হওযার পূর্বে ময়েকে বিবাহ দিবেনা। মেয়েটির পড়ালেখা তারা চালিয়ে যাবে। বাঁচলো ফুলের মত একটি মেয়ের জীবন।
ধন্যবাদ জাতীয় জরুরি সেবা ৯৯৯ কে।