ঢাকা   মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬
আত্রাই বার্তা

বাড়ির গাছ কাটতে চাইলে লাগবে সরকারের অনুমতি

ব্যক্তি মালিকানায় থাকা বাগানের গাছ কাটতে অনুমতির বিধান রেখে বাংলাদেশ বনশিল্প উন্নয়ন করপোরেশন আইন, ২০২২’-এর খসড়া অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সোমবার (৭ ফেব্রুয়ারি) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত ভার্চুয়াল মন্ত্রিসভার বৈঠকে খসড়া আইনটির অনুমোদন দেওয়া হয়। বৈঠক শেষে সচিবালয়ে ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, 'যারা সাধারণ বাগান করবেন বা স্থায়ী যে গাছ লাগাবেন সেগুলোও তারা তাদের ইচ্ছামতো কাটতে পারবেন না। পৃথিবীর প্রায় সব দেশেই এরকম নিয়ম আছে। আমার বাড়িতে একটি গাছ পড়ে গেছে, এটা আমি সিটি করপোরেশন বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কাটতে পারবো না। সৌদি আরবে..., এটা ভারতেও আছে'। এটাকে ভালোভাবে প্রয়োগ করতে বলা হয়েছে উল্লেখ করে মন্ত্রিপরিষদ সচিব আনোয়ারুল ইসলাম বলেন, 'এটার মাধ্যমে সব বনাঞ্চলকে প্রটেকশন দেওয়া হয়েছে। সামাজিক বনায়নের মাধ্যমে যে গাছ রয়েছে, সেগুলোও এর আওতায় আসবে। এখানে স্থায়ী গাছের কথা বলা হয়েছে'। এটা অনলাইনে করা যায় কিনা, সেটা দেখতে বলা হয়েছে বলে জানান তিনি।

আত্রাই বার্তা

মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬

বাড়ির গাছ কাটতে চাইলে লাগবে সরকারের অনুমতি

প্রকাশের তারিখ : ০৭ ফেব্রুয়ারি ২০২২

featured Image
ব্যক্তি মালিকানায় থাকা বাগানের গাছ কাটতে অনুমতির বিধান রেখে বাংলাদেশ বনশিল্প উন্নয়ন করপোরেশন আইন, ২০২২’-এর খসড়া অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সোমবার (৭ ফেব্রুয়ারি) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত ভার্চুয়াল মন্ত্রিসভার বৈঠকে খসড়া আইনটির অনুমোদন দেওয়া হয়। বৈঠক শেষে সচিবালয়ে ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, 'যারা সাধারণ বাগান করবেন বা স্থায়ী যে গাছ লাগাবেন সেগুলোও তারা তাদের ইচ্ছামতো কাটতে পারবেন না। পৃথিবীর প্রায় সব দেশেই এরকম নিয়ম আছে। আমার বাড়িতে একটি গাছ পড়ে গেছে, এটা আমি সিটি করপোরেশন বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কাটতে পারবো না। সৌদি আরবে..., এটা ভারতেও আছে'। এটাকে ভালোভাবে প্রয়োগ করতে বলা হয়েছে উল্লেখ করে মন্ত্রিপরিষদ সচিব আনোয়ারুল ইসলাম বলেন, 'এটার মাধ্যমে সব বনাঞ্চলকে প্রটেকশন দেওয়া হয়েছে। সামাজিক বনায়নের মাধ্যমে যে গাছ রয়েছে, সেগুলোও এর আওতায় আসবে। এখানে স্থায়ী গাছের কথা বলা হয়েছে'। এটা অনলাইনে করা যায় কিনা, সেটা দেখতে বলা হয়েছে বলে জানান তিনি।

আত্রাই বার্তা

সম্পাদক : মোঃ মোজাফফর হোসেন, বার্তা সম্পাদক শেখ নেছারুল ইসলাম
কপিরাইট © ২০২৬ আত্রাই বার্তা । সর্বস্বত্ব সংরক্ষিত