ঢাকা   মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬
আত্রাই বার্তা

রাত পোহালেই ফুলপুরে ১০ টি ইউনিয়নে ভোট

রাত পোহালেই ফুলপুরে ১০ টি ইউনিয়নে ভোট
রাত পোহালেই ফুলপুরে ১০ টি ইউনিয়নরাত পোহালেই ময়মনসিংহের ফুলপুর উপজেলার ১০টি ইউনিয়ন পরিষদের নির্বাচনে ভোটগ্রহণ শুরু হবে। ইতোমধ্যে সব ধরনের প্রস্তুতি শেষ করেছে উপজেলা নির্বাচন অফিস। ভোটের পরিস্থিতি স্বাভাবিক রাখতে মাঠে নামছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এই নির্বাচনে চেয়ারম্যান পদে ৫২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়াও সাধারণ সদস্য পদে ৪১৪ জন এবং সংরক্ষিত নারী সদস্য পদে ১১৭ জন প্রার্থী রয়েছেন। ফুলপুর উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে,১০ ইউনিয়নে ১০৫ টি কেন্দ্রে এবং ৬২৭ টি ভোট কক্ষে ভোট গ্রহণ করা হবে। উপজেলা নির্বাচন অফিসার জানান,নির্বাচন সুষ্ঠু ও সফলভাবে শেষ করতে সব প্রস্তুতি নেওয়া হয়েছে। বিজিবি,পুলিশের মোবাইল টিমের পাশাপাশি, নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্বে থাকবেন। ফুলপুর উপজেলার ১০ ইউনিয়নে মোট ভোটার ২৩৮৮৬২ জন। তাদের মধ্যে পুরুষ ভোট ১২১২৭৭ জন এবং নারী ভোট ১১৭৫৮৪ জন।

আত্রাই বার্তা

মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬

রাত পোহালেই ফুলপুরে ১০ টি ইউনিয়নে ভোট

প্রকাশের তারিখ : ৩০ জানুয়ারি ২০২২

featured Image
রাত পোহালেই ফুলপুরে ১০ টি ইউনিয়নরাত পোহালেই ময়মনসিংহের ফুলপুর উপজেলার ১০টি ইউনিয়ন পরিষদের নির্বাচনে ভোটগ্রহণ শুরু হবে। ইতোমধ্যে সব ধরনের প্রস্তুতি শেষ করেছে উপজেলা নির্বাচন অফিস। ভোটের পরিস্থিতি স্বাভাবিক রাখতে মাঠে নামছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এই নির্বাচনে চেয়ারম্যান পদে ৫২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়াও সাধারণ সদস্য পদে ৪১৪ জন এবং সংরক্ষিত নারী সদস্য পদে ১১৭ জন প্রার্থী রয়েছেন। ফুলপুর উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে,১০ ইউনিয়নে ১০৫ টি কেন্দ্রে এবং ৬২৭ টি ভোট কক্ষে ভোট গ্রহণ করা হবে। উপজেলা নির্বাচন অফিসার জানান,নির্বাচন সুষ্ঠু ও সফলভাবে শেষ করতে সব প্রস্তুতি নেওয়া হয়েছে। বিজিবি,পুলিশের মোবাইল টিমের পাশাপাশি, নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্বে থাকবেন। ফুলপুর উপজেলার ১০ ইউনিয়নে মোট ভোটার ২৩৮৮৬২ জন। তাদের মধ্যে পুরুষ ভোট ১২১২৭৭ জন এবং নারী ভোট ১১৭৫৮৪ জন।

আত্রাই বার্তা

সম্পাদক : মোঃ মোজাফফর হোসেন, বার্তা সম্পাদক শেখ নেছারুল ইসলাম
কপিরাইট © ২০২৬ আত্রাই বার্তা । সর্বস্বত্ব সংরক্ষিত