খানসামায় ইনফিনিটি ক্লিনিকে ভ্রম্যমাণ আদলতে জরিমানা ও সিলগালা
দিনাজপুর জেলাধীন খানসামা উপজেলার প্রধান বানিজ্যিক শহর পাকেরহাটে সরকারী নিয়মের কোনো তোয়াক্কা না করে গড়ে উঠেছে অবাদে অবৈধ ক্লিনিক।
গত ২২ জানুয়ারি উপজেলার ‘পাকেরহাটে অবস্থিত ইনফিনিটি ক্লিনিকে সিজারের পর প্রসূতির মৃত্যু, কর্তৃপক্ষ জানিয়েছে জ্বীনের দোষ’।
এরপর বিভিন্ন পত্রিকার মাধ্যমে সংবাদ প্রকাশিত হওয়ার পর উপজেলা প্রশাসন ও উপজেলা স্বাস্থ্য বিভাগের দৃষ্টিগোচরে আসে।
এরই জের ধরে খানসামা উপজেলার পাকেরহাট ইনফিনিটি ক্লিনিক ও কনসালটেশন সেন্টারকে সাময়িক সিলগালা ও ১৫ হাজার টাকা জরিমানা করেছে।
ভ্রাম্যমাণ আদালতে অভিযান পরিচালনা করে
জরিমানা ও সাময়িক সিলগালা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মারুফ হাসান।
এ সময় সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মারুফ হাসান বলেন, অভিযান পরিচালনা কালে ইনফিনিটি ক্লিনিকের প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় ও প্রসূতির মৃত্যুর ঘটনায় সাময়িক সিলগালা এবং মেয়াদোত্তীর্ন ঔষধ রাখার দায়ে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।
এবং অবৈধ ও অনিবন্ধিত এসব ক্লিনিক ও ডায়াগনস্টিকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। যেন রোগীরা সঠিক সেবা পায়।
এবং ভালো সেবার প্রতি আস্থা ফিরে পায়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা.মিজানুর রহমান,স্যানিটারী ইন্সপেক্টর ও স্বাস্থ্যকর্মীগণ। এরপরে তারা পাকেরহাটের মমতাজ ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার সরেজমিন পরিদর্শন করে সার্বিক বিষয়ে খোঁজ-খবর নেন।