ফুলপুরে আলোর দিশারী কিন্টারগার্ডেনে বার্ষিক পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত
ময়মনসিংহের ফুলপুর পৌর এলাকার ৩ নং ওয়ার্ডে আলোর দিশারী কিন্ডারগার্টেন এন্ড স্কুলে পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৯ জানুয়ারি)সকালে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের সভাপতিত্ব করেন করেন স্কুলের প্রধান শিক্ষক মোঃ আক্কাস উল্লাহ।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর মেয়র মি.শশধর সেন,এবং প্রধান অতিথির বক্তব্য তিনি বলেন শিক্ষার্থীদেরকে প্রথমেই ভালো মানুষ হতে হবে। দেশের সেবা করতে হবে। শিক্ষকদের মান্য করতে হবে।দেশ নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে।আর আজকের শিক্ষার্থীরাই আগামী দিনে তরুণ হবে,যুবক হবে। দেশকে নেতৃত্ব দেবে।তাদের দেশের প্রতি ভালোবাসা থাকতে হবে। দেশের জন্য কাজ করতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন ফুলপুর প্রেস ক্লাবের সভাপতি মোঃনাজিম উদ্দিন, সাধারণ সম্পাদক মোঃ বিল্লাল হোসাইন,ফুলপুর উপজেলার সাবেক ছাত্র লীগের সাধারণ সম্পাদক মোঃ আব্দুর সবুর সবুজ,পৌর ৩ নং ওয়ার্ড আওয়ামীলীরে সভাপতি মোঃ জামাল উদ্দিন প্রমূখ
এক বক্তব্যে প্রেস ক্লাবের সভাপতি নাজিম উদ্দিন বলেন,শিক্ষার্থীদের ভালো শিক্ষার্থী হতে হবে। বেশি জানতে হবে।জ্ঞানের তৃষ্ণা থাকতে হবে।
উক্ত অনুষ্টানে আরো উপস্থিত ছিলেন, আলোকিত বাংলাদেশ পত্রিকার সাংবাদিক মোকসেদুল হক দুলাল,মফস্বল সাংবাদিক ফোরাম এর সহ- সভাপতি নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ আবু রায়হান,আইন বিষয়ক সম্পাদক বাহার উদ্দিন, গনমুক্তি পত্রিকার সাংবাদিক সেলিম রানা,সাবেক কাউন্সিলর নুরুল আমিন সহ স্কুলের শিক্ষক,অভিভাবক, এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ প্রমূখ।
অনুষ্ঠান সঞ্চলনা করেন আলোর দিশারী স্কুলের পরিচালক মোঃ আরিফুল ইসলাম ,উক্ত স্কুলের শিক্ষক মোঃ খোকন খান।