খানসামায় শীতে কাবু সাধারণ মানুষ
দিনাজপুরের খানসামার উত্তরের আকাশে অনেক দেড়িতে দেখা মিলেছে সূর্যের। তুলনামূলক কুয়াশা কম হলেও শিরশির বাতাস কাবু করছে বাইরের মানুষদের। বিশেষ করে খেটে খাওয়া শ্রমজীবী মানুষ সপ্তাহজুড়ে দিনের চলমান ঠান্ডায় স্বাভাবিক কাজ গতি হারিয়ে ফেলেছে।
পৌষের শেষ সময় চলছে। শীতের উপস্থিতি মাসখানেক আগে হলেও এতটা তীব্রতা ছিল না। গত সপ্তাহের শেষ সময় থেকে শুরু হওয়া শীতের তীব্রতায় উত্তরাঞ্চালের মানুষ অনেকটাই জুবুথুবু হয়ে পড়েছে। শীত নিবারণের জন্য কোথাও কোথাও আগুন জ্বালিয়ে উষ্ণতা নিতে দেখা গেছে।
চলমান তীব্রশীতের কারণে উপজেলা সদরে লোকজনের উপস্থিতি অনেকটা কমেছে।
এদিকে ঠান্ডায় মাঠের কৃষক, ভ্যান চালকসহ খেটে খাওয়া সাধারণ মানুষ তাদের নিজ নিজ পেশার কাজ করতে পারছেন না।
চলমান শীতল বাতাস মোকাবেলায় এরা দুই তিন জন মিলে একটা কম্বলের মধ্যে জড়োসরো হয়ে বসে থাকতে দেখা গেছে।
শীতের সকাল মানেই ভাঁপা পিঠায় নাস্তা সাড়া। রাস্তার মোড়ে মোড়ে,খানসামার প্রতিটি মোরে মোরে শুরু হয়েছে ভাঁপা পিঠার উৎসব।