ঢাকা   মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬
আত্রাই বার্তা

হাবিপ্রবির ভিসি ও ইমাম চৌধুরীকে ফুলেল শুভেচ্ছা জানালেন ডা. আমজাদ হোসেন

আজ বৃহস্পতিবার ( ৬ জানুয়ারি ২০২২)দিনাজপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান আজিজুল ইমাম চৌধুরীকে ও হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর এম কামরুজ্জামান এর পক্ষে মোঃ শামসুজ্জোহা বাদশাকে ইংরেজি নববর্ষের ফুলেল শুভেচ্ছা প্রদান করেন যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা, স্বাধীনতা পদক প্রাপ্ত, দেশবরেণ্য চিকিৎসক অধ্যাপক ডাঃ এম আমজাদ হোসেনের পক্ষে এবি ফাউন্ডেশনের সদস্যবৃন্দ। অধ্যাপক ডা. এম আমাজাদ হোসেন অর্থোপেডিক সার্জন, তিনি একজন যুদ্ধাহত মুক্তিযোদ্ধা। স্বাধীনতাযুদ্ধের সময় উরুতে গুলিবিদ্ধ হলে ভারতের সামরিক হাসপাতালে দীর্ঘদিন চিকিৎসাধীন ছিলেন। পরবর্তীকালে বঙ্গবন্ধুর আমন্ত্রণে যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের চিকিৎসা দিতে দেশে আসা আন্তর্জাতিক বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জন ডা. আর জে গাস্টের অধীনে অর্থোপেডিক চিকিৎসা শুরু করেন। তার নেতৃত্বে দেশে কোমর ও হাঁটু প্রতিস্থাপন (হিপ অ্যান্ড নি রিপ্লেসমেন্ট) সার্জারিতে এসেছে বৈপ্লবিক সাফল্য। আন্তর্জাতিক মান বজায় রেখে এ পর্যন্ত সাড়ে ৪ হাজারেরও বেশি এ ধরনের সার্জারি সম্পন্ন করেছেন এ চিকিৎসক।

আত্রাই বার্তা

মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬

হাবিপ্রবির ভিসি ও ইমাম চৌধুরীকে ফুলেল শুভেচ্ছা জানালেন ডা. আমজাদ হোসেন

প্রকাশের তারিখ : ০৬ জানুয়ারি ২০২২

featured Image
আজ বৃহস্পতিবার ( ৬ জানুয়ারি ২০২২)দিনাজপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান আজিজুল ইমাম চৌধুরীকে ও হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর এম কামরুজ্জামান এর পক্ষে মোঃ শামসুজ্জোহা বাদশাকে ইংরেজি নববর্ষের ফুলেল শুভেচ্ছা প্রদান করেন যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা, স্বাধীনতা পদক প্রাপ্ত, দেশবরেণ্য চিকিৎসক অধ্যাপক ডাঃ এম আমজাদ হোসেনের পক্ষে এবি ফাউন্ডেশনের সদস্যবৃন্দ। অধ্যাপক ডা. এম আমাজাদ হোসেন অর্থোপেডিক সার্জন, তিনি একজন যুদ্ধাহত মুক্তিযোদ্ধা। স্বাধীনতাযুদ্ধের সময় উরুতে গুলিবিদ্ধ হলে ভারতের সামরিক হাসপাতালে দীর্ঘদিন চিকিৎসাধীন ছিলেন। পরবর্তীকালে বঙ্গবন্ধুর আমন্ত্রণে যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের চিকিৎসা দিতে দেশে আসা আন্তর্জাতিক বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জন ডা. আর জে গাস্টের অধীনে অর্থোপেডিক চিকিৎসা শুরু করেন। তার নেতৃত্বে দেশে কোমর ও হাঁটু প্রতিস্থাপন (হিপ অ্যান্ড নি রিপ্লেসমেন্ট) সার্জারিতে এসেছে বৈপ্লবিক সাফল্য। আন্তর্জাতিক মান বজায় রেখে এ পর্যন্ত সাড়ে ৪ হাজারেরও বেশি এ ধরনের সার্জারি সম্পন্ন করেছেন এ চিকিৎসক।

আত্রাই বার্তা

সম্পাদক : মোঃ মোজাফফর হোসেন, বার্তা সম্পাদক শেখ নেছারুল ইসলাম
কপিরাইট © ২০২৬ আত্রাই বার্তা । সর্বস্বত্ব সংরক্ষিত