ঢাকা   মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬
আত্রাই বার্তা

বীরগঞ্জে তিন জনের মর্মান্তিক মৃত্যু

বীরগঞ্জে তিন জনের  মর্মান্তিক মৃত্যু
স্কুলে ভর্তির হওয়ার পর মটর সাইকেল নিয়ে ঘুরতে গিয়ে দিনাজপুরের বীরগঞ্জে ট্রাকের চাপায় মোঃ সাহাদত (১৫), মোঃ শাহরিয়ার শুভ (১৫) এবং মোঃ মোজাহিদ (১৪)নামে ৩বন্ধুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মোঃ সাহাদত উপজেলার মাকড়াই স্লুইস গেট এলাকার মোঃ আফসার আলীর ছেলে, মোঃ শাহরিয়ার শুভ একই এলাকার মোঃ জাহাঙ্গীর হোসেনের ছেলে এবং মোঃ মুজাহিদ একই এলাকার মোঃ শুক্কর আলীর ছেলে। এদের মধ্যে সাহাদত এবং শাহরিয়ার শুভ কবি নজরুল ইসলাম উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র এবং মোজাহিদ একই বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্র। নিহতদের বন্ধু মোঃ জিহাদ ইসলাম জানান, শাহরিয়ার শুভ তার বাবার মটর সাইকেল নিয়ে সাহাদত এবং মোজাহিদ সহ সকালে বিদ্যালয়ে ভর্তি জন্য আসে। তার পর সেখান থেকে মোটরসাইকেল নিয়ে ঘুরে এ সময় ঘটনাটি ঘটে সুজালপুর ইউনিয়নের দিনাজপুর-পঞ্চগড় সড়কের চাকাই নামক স্থানে একটি মাইক্রোবাসকে অতিক্রম করার সময় পিছন হতে একটি ট্রাক তাদের চাপা দিয়ে পালিয়ে যায়। এত ঘটনাস্থলেই সাহাদত এবং শাহরিয়ার শুভ মারা যায়। গুরুত্বর আহত অবস্থায় মোজাহিদকে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। সংবাদ পেয়ে বীরগঞ্জ থানার পুলিশ এবং বীরগঞ্জ ফায়ার ষ্টেশনের কর্মীগণ উদ্ধার কাজে অংশগ্রহণ করেন। বীরগঞ্জ ফায়ার সার্ভিসের ওয়ার হাউজ ইন্সেপেক্টর মোঃ মেরাজ আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আত্রাই বার্তা

মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬

বীরগঞ্জে তিন জনের মর্মান্তিক মৃত্যু

প্রকাশের তারিখ : ০৩ জানুয়ারি ২০২২

featured Image

সম্পাদক : মোঃ মোজাফফর হোসেন, বার্তা সম্পাদক শেখ নেছারুল ইসলাম
কপিরাইট © ২০২৬ আত্রাই বার্তা । সর্বস্বত্ব সংরক্ষিত